আপনি পড়ছেন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঋণ প্যাকেজের আওতায় ৩৩০ কোটি ইউরো (৩৭৮ কোটি মার্কিন ডলার) সহায়তা পেয়েছে ইউক্রেন। দেশটির প্রধানমন্ত্রী শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইইউ ঋণ প্যাকেজের ৩৭৮ কোটি ডলার পেল ইউক্রেন
ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরহি কোরেটস্কি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরহি কোরেটস্কি বলেন, ‘ইউক্রেন সাপোর্ট লোনের আওতায় ইইউর কাছ থেকে আরও ৩৩০ কোটি ইউরোর কিস্তি পেয়েছে ইউক্রেন।’

এই অর্থ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কেনাসহ শীর্ষ প্রতিরক্ষা অগ্রাধিকারের খাতে ব্যয় করা হবে জানিয়ে তিনি দেশটির সামরিক বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি পাশে থাকার জন্য ইউরোপীয় কমিশন ও সব ইইউ সদস্য দেশকে ধন্যবাদ জানান।

তহবিল ছাড় সংক্রান্ত এক বিবৃতিতে ইইউ প্রতিনিধি দল জানায়, ইউক্রেন সাপোর্ট লোনের প্রতিরক্ষা উইন্ডোর আওতায় কিয়েভকে দেওয়া এটি চতুর্থ কিস্তি। এর মাধ্যমে চলতি বছর যুদ্ধবিধ্বস্ত দেশটিকে প্রায় ১ হাজার ৫০০ কোটি (১৫ বিলিয়ন) ইউরো প্রদান করা হলো।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘ইউক্রেনের জনগণ ও ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে ইউরোপ।’

গত ডিসেম্বরে ইউরোপীয় কাউন্সিলে ২০২৬-২০২৭ সালের জন্য ৯ হাজার কোটি (৯০ বিলিয়ন) ইউরোর এই ‘ইউক্রেন সাপোর্ট লোন’ অনুমোদিত হয়। এই সীমিত দায়যুক্ত ঋণের মধ্যে ৩ হাজার কোটি ইউরো বাজেট সহায়তা এবং ৬ হাজার কোটি ইউরো প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের সহায়তায় বরাদ্দ রাখা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.