আপনি পড়ছেন

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরের পূর্বে আল-কাসর চত্বরের আশপাশে হুতিদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে দেশটির সরকারি যুদ্ধবিমান। শুক্রবার রাষ্ট্র পরিচালিত আল-জুমহুরিয়া টেলিভিশন এ তথ্য সম্প্রচার করেছে।

তাইজে হুতিদের অবস্থানে ইয়েমেনি যুদ্ধবিমানের হামলা
ইয়েমেনের সংঘাতপূর্ণ অঞ্চল ও বাব এল-মান্দেব প্রণালীর মানচিত্র

তবে এ বিমান হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দেয়নি সংবাদমাধ্যমটি।

কৌশলগত বাব এল-মান্দেব প্রণালীর নিকটবর্তী অঞ্চলসহ পুরো তাইজ প্রদেশজুড়ে তীব্র লড়াইয়ের মধ্যে এই বিমান হামলা চালানো হয়।

তাইজ মিলিটারি অ্যাক্সিস জানিয়েছে, পশ্চিম তাইজের আল-কাদাহাহ ফ্রন্টে হুতিদের একটি আক্রমণ প্রতিহত করেছে সরকারি বাহিনী। কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে তারা জানায়, আক্রমণকারীদের হতাহত করার পর পিছু হটতে বাধ্য করেছে সরকারি সেনারা। বাব এল-মান্দেব প্রণালীর কাছে মোখার সঙ্গে তাইজকে সংযুক্তকারী সড়কের পাশে অবস্থিত হওয়ায় আল-কাদাহাহ এলাকাটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারি বাহিনীর এসব দাবির বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার ইয়েমেনের সেনাবাহিনী জানায়, পশ্চিম তাইজের আল-ওয়াজিয়াহ জেলার আল-দারিফাহ সংযোগস্থলে সংঘর্ষ ও বিমান হামলায় ৩০ জন হুতি যোদ্ধা নিহত এবং ৬০ জন আহত হয়েছে।

ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের টেলিভিশন বিষয়ক সহকারী আন্ডারসেক্রেটারি ফাইয়াদ আলনোমান পরবর্তীতে আনাদোলুকে জানান, তুমুল লড়াইয়ের পর সরকারি বাহিনী এবং পপুলার রেজিস্ট্যান্স যৌথভাবে আগবারাহ ফ্রন্টের জাবাল আল-বাজিলাহ ও মাদখুলাহ এলাকা পুনর্দখল করেছে।

বিশেষ করে পশ্চিম উপকূলজুড়ে যুদ্ধক্ষেত্রের দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে এসব ঘটনা ঘটছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হুতিরা সম্প্রতি আল হুদাইদাহ এবং তাইজ প্রদেশের কিছু অংশে অগ্রসর হয়েছে। তারা মোখাসহ বেশ কয়েকটি কৌশলগত এলাকা এবং বাব এল-মান্দেব প্রণালীর পেরিম দ্বীপসহ লোহিত সাগরের বিভিন্ন দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে।

এদিকে সরকারি বাহিনী আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমের দিকে অগ্রসর হওয়ার দাবি করেছে। পাশাপাশি মারিব, আল-দালিয়া এবং আল-বায়দা ফ্রন্টেও লড়াই অব্যাহত রয়েছে।

জুলাইয়ের শুরুর দিকে এই নতুন উত্তেজনা শুরু হয়, যা ২০২২ সালের এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে চলমান আপেক্ষিক শান্ত পরিস্থিতির পর সবচেয়ে তীব্র সংঘাত। বিশেষ করে পশ্চিম উপকূল এবং বাব এল-মান্দেব প্রণালী সংলগ্ন এলাকায় সেপ্টেম্বর মাসে লড়াই আরও জোরদার হয়েছে।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুতিরা দেশটির রাজধানী সানা এবং বেশ কয়েকটি প্রদেশ দখল করার পর থেকেই গৃহযুদ্ধের কবলে পড়ে ইয়েমেন। পরবর্তী সময়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানাতে ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন আরব জোট সেখানে সামরিক হস্তক্ষেপ করে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.