আপনি পড়ছেন

লোহিত সাগরের মূল পাইপলাইনে হামলার ঘটনার পর ইউরোপের শোধনাগারগুলোতে অক্টোবর মাসের অপরিশোধিত তেল সরবরাহ বাতিল করেছে সৌদি আরামকো। ব্লুমবার্গের এক প্রতিবেদনে শুক্রবার জানানো হয়, অন্তত দুটি ইউরোপীয় গ্রাহককে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠানটি।

ইউরোপে অক্টোবরের তেল সরবরাহ বাতিল করল আরামকো
সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর লোগো

তথ্যটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই সিদ্ধান্ত ইউরোপের সব ক্রেতার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ইউরোপীয় তেল শোধনাগারগুলো সাধারণত নিয়মিত মাসিক সরবরাহের দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরব থেকে অপরিশোধিত তেল পেয়ে থাকে।

প্রতিবেদনে বলা হয়, স্বাভাবিক ব্যবসায়িক সময়ের বাইরে যোগাযোগ করায় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি সৌদি আরামকো।

ড্রোন হামলার শিকার হওয়ার পর পূর্ববর্তী সপ্তাহে নিজেদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি বন্ধ করে দেয় সৌদি আরব। ব্লুমবার্গ বুধবার এক প্রতিবেদনে উল্লেখ করে, পাইপলাইনটি কয়েক দিনের মধ্যে আংশিক কার্যক্রম শুরু করবে এবং ছয় সপ্তাহের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

পেট্রোলাইন নামেও পরিচিত এই পাইপলাইনটি সৌদি আরবের প্রধান পূর্বাঞ্চলীয় উৎপাদন এলাকাগুলো থেকে লোহিত সাগর উপকূলে অপরিশোধিত তেল পরিবহন করে। এর ফলে হরমুজ প্রণালী এড়িয়ে জ্বালানি সরবরাহ পাঠানো সম্ভব হয়।

ইউরোপীয় শোধনাগারগুলো সাধারণত মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর সিদি কেরিরের মাধ্যমে সৌদির অপরিশোধিত তেল গ্রহণ করে। বন্দরটি সুমেদ (SUMED) পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে সংযুক্ত।

সৌদি এই রুটে সরবরাহ স্থগিত হওয়ায় ইউরোপের কিছু শোধনাগার বিকল্প উৎসের সন্ধান করতে বাধ্য হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিকল্প তেল নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে পোল্যান্ডের শোধনাগার প্রতিষ্ঠান অরলেন শুক্রবার থেকে ১০টিরও বেশি দরপত্র আহ্বান করেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সর্বশেষ তেল বাজার প্রতিবেদন অনুযায়ী, অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) ইউরোপীয় সদস্য দেশগুলো জুন মাসে দৈনিক গড়ে ৫ লাখ ৭৭ হাজার ব্যারেল সৌদি অপরিশোধিত তেল আমদানি করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.