সৌদি আরবের সাত অঞ্চলে জরুরি সতর্কতা জারি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের সাতটি অঞ্চলে সম্ভাব্য হুমকির মুখে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জাতীয় আগাম সতর্কবার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠানো নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার এই জরুরি সতর্কতা জারি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক বার্তায় সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, জেদ্দা, তায়েফ, ইয়ানবু, আলউলা, খামিস মুশাইত, জাজান ও আভা অঞ্চলে এসব সতর্কতা জারি করা হয়েছে।
ঠিক কী ধরনের হুমকির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে, কর্তৃপক্ষ সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। এছাড়া কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও জানানো হয়নি।
পরবর্তীতে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, পাঁচটি প্রদেশের সবগুলোতেই বিপদ কেটে গেছে।
সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় তায়েফ প্রদেশের আকাশে হুতিদের একটি ড্রোন প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত ও দুইজন আহত হওয়ার ঘটনার একদিন পর এই নতুন সতর্কতা জারি করা হলো।
সাম্প্রতিক দিনগুলোতে আভা এবং খামিস মুশাইতসহ কয়েকটি এলাকায় সৌদি কর্তৃপক্ষ একই ধরনের সতর্কবার্তা জারি করেছিল এবং পরবর্তীতে বিপদ কেটে গেছে বলে জানিয়েছিল।
২০ জুলাই ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের ওপর তথাকথিত ‘সামুদ্রিক অবরোধ’-এর ঘোষণা দেয়। পরবর্তীতে তারা সৌদি জাহাজ ও বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা এবং বেশ কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণ করছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে ২০১৫ সালের মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে একটি সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.