আপনি পড়ছেন

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর ঢাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে দুই শতাধিক চেকপোস্ট
ঢাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার চারটি গুরুত্বপূর্ণ পথে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এসব এলাকায় স্থাপন করা হয়েছে দুই শতাধিক চেকপোস্ট। সেখানে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় জিডি ও মামলা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরাও রাত থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট পরিচালনা করছেন। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫১৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এসব অভিযানে ৪৭টি মামলা করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগ থেকে ৩৪, ওয়ারী থেকে ৬৪, মতিঝিল থেকে ৭৬, তেজগাঁও থেকে ৯২, মিরপুর থেকে ১২০, গুলশান থেকে ৩৭ এবং উত্তরা বিভাগ থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৬ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া তিনটি চাপাতি, পাঁচটি চাকু, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ৫৩টি লোহার পেরেকও উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা ও ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তিন বোতল বিদেশি মদ ও ২০ ক্যান বিয়ার জব্দ করা হয়।

অভিযানে একটি প্রাইভেট কার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী ৫১৫ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.