গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
- Details
- by ২৪ ডেস্ক
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস (বরিশাল মেট্রো-ব-১১-০২৩৯) মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৭-৮৩৩৯) ইউটার্ন নেওয়ার সময় বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িটির চালক ঘটনাস্থলেই মারা যান। প্রাইভেটকারে থাকা আরও চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় হামদর্দ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে সাবিহা আক্তার (৬২) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। তার সঙ্গে থাকা ব্যাগে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। তার বাড়ি ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকায়। নিহত অপর ব্যক্তির নাম লিটন মিয়া (৬৫) বলে জানা গেছে। প্রাথমিকভাবে নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন বলে জানা গেছে।
হামদর্দ বিশ্ববিদ্যালয় জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সজল চন্দ্র সরকার বলেন, পুলিশ সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রী মরিয়ম আক্তার বলেন, বাসটির চালক সম্ভবত নতুন ছিলেন। তার গাড়ি চালানোর দক্ষতা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল।
ভবেরচর হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বলেন, বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারটি একটি হোটেল থেকে উল্টো দিক দিয়ে এসে ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তারা মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার কাজ করেন। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজট তৈরি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.