আপনি পড়ছেন

ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। শনিবার এই ঘটনার আগে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং সম্ভাব্য বিপদের সতর্কবার্তা জারি করে সৌদি কর্তৃপক্ষ।

রিয়াদ বিমানবন্দরের কাছে ধোঁয়ার বিশাল কুণ্ডলী
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

সংবাদমাধ্যমের ভিডিও ও ছবিতে বিমানবন্দর এলাকায় বিশাল কালো ধোঁয়ার স্তম্ভ দেখা গেছে। এর সামনের অংশে বিমানবন্দরের মহাসড়ক, প্রধান টার্মিনাল ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা দৃশ্যমান ছিল।

ধোঁয়া এবং রাতের সতর্কবার্তার বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শনিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বার্তা দেওয়ার আগে রাতে মোবাইল ফোনের মাধ্যমে রিয়াদ এবং রাজধানীর পূর্বাঞ্চলীয় শহর আল-খারজে সম্ভাব্য বিপদের সতর্কবার্তা পাঠায় সৌদি নাগরিক প্রতিরক্ষা দপ্তর। এই বার্তা পাওয়ার আগেই রিয়াদের ওলায়া এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত শুরুর পর চলতি বছর রিয়াদে বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছিল। তবে জুলাই মাসে হুতিদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর এবারই প্রথম এমন সতর্কবার্তা পাঠানো হলো।

ইয়েমেনের উত্তরাঞ্চল ও সবচেয়ে জনবহুল এলাকাগুলো হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। জুলাই মাসে রিয়াদের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর থেকেই তারা সৌদি আরব লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এবং লোহিত সাগরে সৌদি জাহাজে আঘাত হানছে।

এই হামলার কারণে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অবরুদ্ধ থাকায় উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানির প্রধান বিকল্প পথ লোহিত সাগরের রুটটিও এখন ঝুঁকিতে রয়েছে।

শুক্রবার হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের রাজধানী সানায় কিছু ‘অপরাধমূলক প্রচেষ্টা’ নস্যাৎ করেছে তাদের গোষ্ঠী। এর পেছনে সৌদি আরবকে দায়ী করে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

চলতি মাসে দ্রুত অভিযানের মাধ্যমে ইয়েমেনের সমগ্র লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নেওয়া ইরানপন্থী এই গোষ্ঠীর দাবি, সৌদি বিমানবাহিনী সম্প্রতি তাদের ওপর শত শত বিমান হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে এসব হামলার ফলে নারী ও শিশুসহ সাধারণ মানুষ আহত হয়েছেন। একই সঙ্গে ইয়েমেনে হুতিদের সামরিক তৎপরতা বৃদ্ধিরও তীব্র নিন্দা প্রকাশ করেছে নিরাপত্তা পরিষদ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.