রাশিয়ার দুমা নির্বাচন সম্পন্ন: ভোট পড়েছে প্রায় ৫৭ শতাংশ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার নিম্নকক্ষ স্টেট দুমার ৪৫০টি আসনের জন্য অনুষ্ঠিত তিন দিনব্যাপী নির্বাচন রবিবার শেষ হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার প্রায় ৫৭ শতাংশের কাছাকাছি পৌঁছেছে এবং ভোট গণনা এখনো চলছে।

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলা এই নির্বাচনে ১১ কোটি ১০ লাখের বেশি নাগরিক ভোট দেওয়ার যোগ্য ছিলেন। এতে ভোটকেন্দ্রে সরাসরি ব্যালটের পাশাপাশি দূরবর্তী ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিও যুক্ত ছিল।
কমিশন জানায়, এবারের ভোটার উপস্থিতির হার ২০২১ সালের স্টেট দুমা নির্বাচনের ৫১ দশমিক ৭২ শতাংশের চেয়ে বেশি ছিল। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত কমিশন দেশব্যাপী চূড়ান্ত ফলাফল প্রকাশ করেনি।
সর্বশেষ ভোটকেন্দ্রগুলো বন্ধ হওয়ার পর প্রাথমিক ফলাফল প্রকাশের কথা রয়েছে। দলীয় তালিকা ও একক সদস্যের নির্বাচনী এলাকার উভয় অংশের ভোট গণনা শেষে ৪৫০টি আসনের চূড়ান্ত বণ্টন নির্ধারিত হবে।
রাশিয়ার মিশ্র নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী, ফেডারেল দলীয় তালিকা থেকে ২২৫ জন আইনপ্রণেতা নির্বাচিত হন। এই প্রক্রিয়ায় দুমায় আসন পেতে দলগুলোকে অন্তত ৫ শতাংশ ভোট পেতে হয়। বাকি ২২৫টি আসনে একক সদস্যের নির্বাচনী এলাকায় সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়।
ফেডারেল দলীয় তালিকার ভোটে দশটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মধ্যে পার্লামেন্টের পাঁচটি দল—ইউনাইটেড রাশিয়া, কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আ জাস্ট রাশিয়া ও নিউ পিপল ছাড়াও রয়েছে রদিনা, দ্য কমিউনিস্টস অব রাশিয়া, দ্য গ্রিনস, দ্য পেনশনার্স পার্টি এবং পার্টি অব ডিরেক্ট ডেমোক্রেসি। ইয়াবলোকো পার্টি ফেডারেল দলীয় তালিকার ব্যালটে অন্তর্ভুক্ত না থাকলেও দলটির মনোনীত প্রার্থীরা একক সদস্যের নির্বাচনী আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচন কমিশন প্রধান এলা পামফিলোভার বরাতে জানা গেছে, তিন দিনের ভোট চলাকালে নির্বাচনের অবকাঠামো বড় ধরনের সাইবার হামলার মুখে পড়েছিল।
পামফিলোভার তথ্যানুযায়ী, নির্বাচন কমিশনের ওয়েবসাইট, ভোটিং পোর্টাল এবং গোসুসলুগি রাষ্ট্রীয় পরিষেবা প্ল্যাটফর্মসহ নির্বাচন সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের ওপর প্রভাব ফেলার ১০ কোটিরও বেশি ঝুঁকিপূর্ণ প্রচেষ্টা শনাক্ত ও প্রতিহত করা হয়েছে।
তিনি বলেন, ‘উচ্চ মাত্রার প্রভাব থাকা সত্ত্বেও সাইবার হামলা সফল হতে পারেনি এবং ভোটিং ব্যবস্থার দুর্বলতাগুলো শনাক্ত করে নিরাপত্তা ফিল্টার বসানো হয়েছে।’
টেলিযোগাযোগ অবকাঠামোতে হস্তক্ষেপের চেষ্টার পেছনে ইউক্রেনীয় সংশ্লিষ্টতার লক্ষণ কমিশন শনাক্ত করেছে বলে জানান পামফিলোভা। তিনি উল্লেখ করেন, দূরবর্তী ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে হামলাগুলো মূলত বিদেশ থেকে চালানো হয়েছিল। এর মধ্যে ইউক্রেন ও যুক্তরাজ্য ছাড়াও অন্যান্য দেশ এবং রাশিয়ান ছদ্মবেশ ধারণকারী আইপি অ্যাড্রেস অন্তর্ভুক্ত ছিল।
রাশিয়ার কর্তৃপক্ষ নির্বাচনে হস্তক্ষেপের আরও চেষ্টার আশঙ্কা করছে, তবে তা মোকাবেলায় প্রস্তুতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পামফিলোভা আরও জানান, মস্কোতে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি দূরবর্তী ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে ম্যালওয়্যার প্রবেশ করানোর চেষ্টা করেছিলেন। এই ঘটনাকে তিনি ভোটিং কার্যক্রম বিঘ্নিত করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
নাশকতার এই ব্যর্থ চেষ্টা সত্ত্বেও নির্বাচন রাশিয়ার আইন অনুযায়ী পরিচালিত হয়েছে এবং ভোটাররা ব্যাপক অংশগ্রহণ দেখিয়েছেন বলে তিনি মন্তব্য করেন।
সাপ্তাহিক ছুটির দিনের এই নির্বাচনের মধ্যেই মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীতে চালানো এ যাবৎকালের বৃহত্তম ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া।
সোবিয়ানিন জানান, শনিবার থেকে বিভিন্ন দিক দিয়ে আসা ১ হাজার ৬০০টিরও বেশি ড্রোন আকাশেই প্রতিহত করা হয়েছে, যার মধ্যে প্রায় ৪৫০টি ছিল মস্কোর কাছাকাছি।
কয়েকটি ড্রোন মস্কো তেল শোধনাগার এলাকায় পৌঁছায় এবং একটি আবাসিক ভবনে আঘাত হানে বলে তিনি জানান। তবে এসব ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
সোবিয়ানিন বলেন, এই হামলা নজিরবিহীন মাত্রার ছিল এবং নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এটি চালানো হয়েছে বলে প্রতীয়মান হয়, তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘স্টেট দুমা নির্বাচন ব্যাহত করতে’ ইউক্রেনীয় বাহিনী শনিবার ও রবিবার ড্রোন এবং ফ্ল্যামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে ব্যাপক হামলার চেষ্টা চালিয়েছে।
মন্ত্রণালয় জানায়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক বিমানবাহিনী ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন অঞ্চলে ১ হাজার ৯৫১টি আক্রমণাত্মক ড্রোন ও আটটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। আরেকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে জনবসতিহীন এলাকায় পতিত হয়।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, মস্কো অঞ্চলের দিকে ছোড়া সব ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্র বেসামরিক স্থাপনায় পৌঁছানোর আগেই রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়।
মন্ত্রণালয় আরও জানায়, হামলাটি লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং রাশিয়ার বেসামরিক স্থাপনায় হামলার জবাবে ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক স্থাপনাগুলোতে রুশ বাহিনী তাদের আক্রমণ অব্যাহত ও জোরদার করবে।
২০২২ সালের পর রাশিয়ায় এটিই প্রথম পার্লামেন্ট নির্বাচন, যা ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই অনুষ্ঠিত হলো। ইউক্রেনের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকাগুলোতেও এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যা কিয়েভ প্রত্যাখ্যান করেছে এবং পশ্চিমা বেশ কয়েকটি দেশ এর নিন্দা জানিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.