বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জার্মানি
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত ও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ভোলায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আগ্রহ দেখিয়েছে দেশটি। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মান পার্লামেন্টের খ্রিষ্টীয় গণতান্ত্রিক ইউনিয়ন/খ্রিষ্টীয় সামাজিক ইউনিয়নের (সিডিইউ/সিএসইউ) সংসদ সদস্য নিকলাস কাপ্পের নেতৃত্বে ‘জার্মান-দক্ষিণ এশীয় সংসদীয় গ্রুপ’-এর একটি প্রতিনিধিদল ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করে।
তিন দিনের সফরে বাংলাদেশকে ইউরোপের গুরুত্বপূর্ণ ভূ-অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখার আগ্রহের বিষয়টি উঠে আসে। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও বাড়ানো এবং জ্বালানি খাতে সহযোগিতার নতুন সুযোগ নিয়েও আলোচনা হয়।
সফরকালে জার্মান প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে। এসব আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন এবং দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক উঠে আসে।
বাংলাদেশের জ্বালানি খাতের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করে। বিশেষ করে ভোলায় প্রাকৃতিক গ্যাস উত্তোলনে সম্ভাব্য সহযোগিতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
এ ছাড়া বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করে দুই পক্ষ।
রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখা এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সফরের অংশ হিসেবে জার্মান প্রতিনিধিদল বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী কয়েকটি জার্মান শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, সিএইচটি ও সিগওয়ার্ক। এ ছাড়া নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনও পরিদর্শন করেন তারা।
এসব পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের উৎপাদন ও শিল্প খাতের বাস্তব পরিস্থিতি এবং দেশটিতে জার্মান কোম্পানিগুলোর কার্যক্রম ও অবদান সম্পর্কে সরাসরি ধারণা নেন প্রতিনিধিদলের সদস্যরা।
বৈঠক ও পরিদর্শনে বাংলাদেশের বড় ভোক্তা বাজার এবং প্রতিযোগিতামূলক শ্রমশক্তির বিষয়টি প্রশংসার সঙ্গে উঠে আসে। একই সঙ্গে দেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন জার্মান সংসদ সদস্যরা।
অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি গণতান্ত্রিক অংশগ্রহণ ও সামাজিক উন্নয়ন নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। বাংলাদেশে নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বের বিভিন্ন দিক সম্পর্কে জার্মান প্রতিনিধিদলকে অবহিত করেন জাতীয় সংসদের স্পিকার।
অন্যদিকে, প্রতিনিধিদলের উপপ্রধান উলে শাউস টেকসই সামাজিক উন্নয়ন, নারী অধিকার ও পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.