আপনি পড়ছেন

দেশের পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর মৌলিক সেবা, পরিকল্পনা প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর চলমান প্রকল্পে অতিরিক্ত ৯ কোটি ৫০ লাখ ডলারের অর্থায়ন দিচ্ছে বিশ্বব্যাংক। 'রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট' (আরইউটিডিপি) নামের এই প্রকল্পের মাধ্যমে ২০৩০ সালের জুনের মধ্যে নগর অবকাঠামো ও আর্থিক ব্যবস্থাপনায় উন্নতি সাধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নগর সেবা ও সুশাসন: বাড়তি অর্থায়ন দিচ্ছে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংকের লোগো

নতুন এই অর্থায়নের জন্য গত রবিবার (১৫ নভেম্বর) একটি চুক্তি সই হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসম নিজ নিজ পক্ষের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। ২০২৫ সালে শুরু হওয়া এই প্রকল্প স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করছে।

আরইউটিডিপি প্রকল্পের আওতায় নগরের মৌলিক সেবার মানোন্নয়ন, পৌর প্রশাসনের সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থিক ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আদায় বাড়ানো এবং পরিকল্পনা প্রণয়ন, ক্রয় কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নে পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর সক্ষমতা বৃদ্ধি এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুরুতে প্রকল্পটিতে ৪০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে জরুরি প্রয়োজন মেটাতে মূল বরাদ্দ থেকে ৯ কোটি ৫০ লাখ ডলার জরুরি পরিস্থিতি মোকাবিলার উপাদানে (সিইআরসি) স্থানান্তর করা হয়। নতুন অনুমোদিত অর্থায়নে সেই ঘাটতি পূরণ হবে এবং প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী পরিকল্পিতভাবে কাজ শেষ করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত ৯ কোটি ৫০ লাখ ডলারের মধ্যে ৯ কোটি ২০ লাখ ডলার আসবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) 'স্কেল-আপ উইন্ডো-শর্টার ম্যাচিউরিটি লোন' তহবিল থেকে। এই ঋণের বিপরীতে কোনো সুদ, সার্ভিস চার্জ বা কমিটমেন্ট ফি দিতে হবে না। ছয় বছরের গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে ছাড়ের সময়সহ মোট ১২ বছরে এ অর্থ পরিশোধ করতে হবে। বাকি ৩০ লাখ ডলার আসবে বিশ্বব্যাংকের পারফরম্যান্স-বেজড অ্যালোকেশন থেকে। ১ দশমিক ৫ শতাংশ সুদে নেওয়া এই ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে।

ইআরডি আরও জানিয়েছে, বাংলাদেশের বৃহত্তম বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক অবকাঠামো, জ্বালানি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও আর্থসামাজিক উন্নয়নে সহায়তা দিয়ে আসছে। সংস্থাটির এই অব্যাহত সহায়তা বাংলাদেশ ও বিশ্বব্যাংকের দীর্ঘদিনের অংশীদারত্বেরই প্রতিফলন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.