এলিফ এরালপ: জার্মানদের ‘ফিলিস্তিনি দৃষ্টিভঙ্গি’ বিবেচনা করতে হবে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের সঙ্গে সংঘাতে ফিলিস্তিনিদের দৃষ্টিভঙ্গিকে আরও গুরুত্ব দেওয়ার জন্য জার্মান নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বামপন্থী রাজনৈতিক দল ‘দ্য লেফট’-এর নেতা এলিফ এরল্প। তিনি জার্মানির রাজধানী বার্লিনের পরবর্তী মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। সোমবার বার্লিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে দ্য লেফট পার্টির সহ-সভাপতি ইনেস শোয়ার্ডটনারও উপস্থিত ছিলেন। সেখানে এরল্প বলেন, ‘বর্তমান সরকার মুসলিম ও ফিলিস্তিনি জনগণের দৃষ্টিভঙ্গিকে খুব সামান্যই গুরুত্ব দিয়েছে। এমনকি একই ঘটনা ঘটেছে বহু ইহুদি মানুষের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও। এই সমস্ত দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দেওয়া এবং তাদের ঐক্যবদ্ধ করাকে আমি নিজের দায়িত্ব বলে মনে করি। আমি বিশ্বাস করি এটি অর্জন করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘সে কারণেই আমরা ইসরায়েল সরকারের সমালোচনার অপব্যবহারের তীব্র বিরোধিতা করি। পাশাপাশি আমরা সব ধরনের ইহুদিবিদ্বেষেরও বিরোধী। আমি মনে করি এই দুটির মধ্যে স্পষ্ট পার্থক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। সিডিইউ (ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন) এই পার্থক্য করতে ব্যর্থ হয়েছে, যা একটি বড় ভুল।’
বার্লিনের মেয়র নির্বাচিত হলে মানুষকে ঐক্যবদ্ধ করাই তার মূল লক্ষ্য হবে বলে পুনরায় উল্লেখ করেন এরল্প। তিনি বলেন, ‘আমাদের শহরের জন্য কীভাবে আরও উন্নত নীতিমালা বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আমরা একটি গঠনমূলক আলোচনা চাই। এমন নীতি যা মানুষকে একত্রিত করবে এবং সব পক্ষের মতামত ও দৃষ্টিভঙ্গিকে বিবেচনায় নেবে।’
জার্মানিতে মুসলিম ও ফিলিস্তিনি জনগণের প্রতি বিদ্যমান পক্ষপাতমূলক আচরণ এবং তাদের সরাসরি দোষী ভাবার প্রবণতা নিয়েও সতর্ক করেন এরল্প। তিনি বলেন, ‘আমি সবসময় স্পষ্টভাবে বলেছি যে এটি একেবারেই অগ্রহণযোগ্য। সিডিইউ দলটিরও এটি উপলব্ধি করা প্রয়োজন। আর সে কারণেই আমি বলছি, আমাদের এমন একটি নীতি প্রয়োজন যা মানুষকে ঐক্যবদ্ধ করবে এবং শহরের প্রতিটি মানুষকে আপন করে নেবে।’
অনুষ্ঠানে দলের সহ-সভাপতি শোয়ার্ডটনার জোর দিয়ে উল্লেখ করেন, ইসরায়েল সরকার এবং তাদের সামরিক বাহিনীর সমালোচনাকে কোনোভাবেই ইহুদিবিদ্বেষের সমান মনে করা উচিত নয়। তিনি বলেন, ‘আমরা যেমন ইহুদিবিদ্বেষের প্রকৃত সমস্যার সমাধান করতে চাই, তেমনি ইসরায়েল সরকার ও সামরিক বাহিনীর সমালোচনা করার সুযোগও থাকতে হবে। জার্মানিতে ইহুদিবিদ্বেষ ও ইহুদিদের প্রতি ঘৃণার বাস্তব সমস্যার পাশাপাশি এই যুদ্ধাপরাধের বিষয়গুলো নিয়েও একইভাবে সোচ্চার হতে হবে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.