মিশর: সুয়েজ খাল ‘নিরাপদ’, জাহাজ চলাচল স্বাভাবিক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ সুয়েজ খাল পুরোপুরি ‘নিরাপদ’ রয়েছে এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

সুয়েজ খাল কর্তৃপক্ষের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানানো হয়, দেশটির পরিবহন মন্ত্রণালয়ের নৌপরিবহন খাত আয়োজিত ‘বিশ্ব নৌ দিবস ২০২৬’ উপলক্ষে আলেকজান্দ্রিয়ায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান ওসামা রাবিয়ে এ তথ্য জানান।
ওসামা রাবিয়ে বলেন, খালের মধ্য দিয়ে নিয়মিতভাবে নৌযান চলাচল অব্যাহত রয়েছে। চলতি বছরের আগস্টে সুয়েজ খাল থেকে রাজস্ব আয় হয়েছে ৫৬ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। ২০২৫ সালের একই মাসের ৩২ কোটি ৬০ লাখ ডলারের তুলনায় এটি ৫৬ দশমিক ৭ শতাংশ বেশি।
নৌচলাচল পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সার্বিক সেবা প্রদান করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সুয়েজ খালের পাইলট বা বিশেষায়িত স্থানীয় নাবিকরা অত্যন্ত প্রস্তুতি ও পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, এই পাইলটরা খালের সংকীর্ণ অংশে জাহাজগুলোকে নিরাপদে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য জাহাজে ওঠেন।
নৌচলাচল সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, গত আগস্ট মাসে মোট ১ হাজার ৩৫৮টি জাহাজ ৬ কোটি ৮৩ লাখ মেট্রিক টন নিট পণ্য পরিবহন করে সুয়েজ খাল অতিক্রম করেছে। যেখানে আগের বছরের একই মাসে ১ হাজার ৭০টি জাহাজের মাধ্যমে ৪ কোটি ৫২ লাখ মেট্রিক টন পণ্য পরিবাহিত হয়েছিল।
ওসামা রাবিয়ে উল্লেখ করেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে জাহাজ চলাচলের সংখ্যা ২৭ শতাংশ, পরিবাহিত নিট পণ্যের পরিমাণ ৫১ দশমিক ১ শতাংশ এবং রাজস্ব আয় ৫৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক সংকটগুলো বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে সুয়েজ খাল আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখতে আবারও তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিবর্তনীয় ভূমিকা প্রমাণ করেছে।
মিশরের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন বাব আল-মান্দেব প্রণালী ঘিরে তীব্র উত্তেজনা অব্যাহত রয়েছে। লোহিত সাগরের সঙ্গে এডেন উপসাগরকে যুক্তকারী এই প্রণালীটি সুয়েজ খালে প্রবেশের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়।
২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর পর থেকেই লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোতে লক্ষ্যবস্তু বানাতে শুরু করে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এর ফলে বিশ্বের শীর্ষস্থানীয় নৌপরিবহন কোম্পানিগুলো তাদের জাহাজের পথ পরিবর্তন করে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে চলাচল করতে বাধ্য হয়।
সম্প্রতি মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি জানান, লোহিত সাগরের উত্তেজনার কারণে সুয়েজ খালের রাজস্ব বাবদ মিশরের প্রায় ১ হাজার ১০০ কোটি ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.