আপনি পড়ছেন

কুয়ালালামপুরে শুরু হতে যাচ্ছে ২২তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস ২০২৬)। বৈশ্বিক হালাল অর্থনীতির সাথে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, ক্রেতা এবং শিল্প প্রতিনিধিদের এক ছাদের নিচে আনতে ‘শেপিং ট্রাস্ট, ড্রাইভিং রেজিলিয়েন্স’ প্রতিপাদ্য নিয়ে বুধবার এই আন্তর্জাতিক প্রদর্শনীর পর্দা উঠছে।

কুয়ালালামপুরে শুরু হচ্ছে আন্তর্জাতিক হালাল বাণিজ্য মেলা
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক হালাল বাণিজ্যের প্রদর্শনী মিহাস ২০২৬

মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমআইটিআই) পৃষ্ঠপোষকতায় এবং মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের (ম্যাট্রেইড) আয়োজনে চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সহিবিশন সেন্টারে (মাইট্যাক) এই প্রদর্শনী চলবে।

এবারের প্রদর্শনীতে ৪৫টি দেশ থেকে প্রায় ৫০ হাজার দর্শনার্থী অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে প্রায় ২ হাজার বুথে ১ হাজার ৭০০টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। আয়োজকেরা এই প্রদর্শনী এবং এর বিজনেস ম্যাচিং কর্মসূচির মাধ্যমে মোট ৫০০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ১২৩ কোটি মার্কিন ডলার) বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

ম্যাট্রেইডের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো’ ইন্দেরা আবু বকর ইউসুফ জানান, অংশগ্রহণকারীদের ব্যক্তিগত সহায়তা দেওয়ার জন্য নকশা করা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবারের আয়োজনের পরিধিকে আরও সমৃদ্ধ করবে।

আবু বকর বলেন, ‘মিহাস ২০২৬-এ প্রায় ৫০ হাজার দর্শনার্থী উপস্থিত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এই এআই ব্যবস্থা নিবন্ধিত প্রতিটি অংশগ্রহণকারীকে একটি ডেডিকেটেড এআই এজেন্ট এবং ব্যক্তিগত সহায়তা প্রদান করবে। যার মাধ্যমে তারা নতুন ব্যবসা খুঁজে পেতে, প্রদর্শকদের সাথে যুক্ত হতে এবং প্রাসঙ্গিক সংযোগ তৈরি করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি এই উদ্যোগ মিহাসের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে এবং চলতি বছর ৫০০ কোটি রিঙ্গিত বিক্রির লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের প্রচেষ্টাকে সহায়তা করবে।’

মিহাস ২০২৬ হালাল অর্থনীতির ১৪টি খাতকে অন্তর্ভুক্ত করবে। যার মধ্যে রয়েছে খাদ্য ও পানীয়, ওষুধ, প্রসাধন ও ব্যক্তিগত যত্ন, মার্জিত পোশাক (মডেস্ট ফ্যাশন), হালাল লজিস্টিকস, ইসলামিক ফাইন্যান্স, প্রযুক্তি, সেবা এবং মুসলিম-বান্ধব পর্যটন।

এআই সিস্টেমটি বিজনেস ম্যাচিং, বহুভাষিক সহায়তা, প্রদর্শনী নেভিগেশন, বৈঠক ব্যবস্থাপনা এবং ইভেন্ট-পরবর্তী সম্পৃক্ততা নিশ্চিত করবে।

মিহাসের অন্যতম প্রধান বিজনেস-ম্যাচিং উদ্যোগ ‘ইন্টারন্যাশনাল সোর্সিং প্রোগ্রাম’-এর আওতায় ৫০ জন প্রিমিয়াম ক্রেতাসহ ৪৫০ জন আন্তর্জাতিক ক্রেতা এবং প্রায় ৬০০ মালয়েশিয়ান রপ্তানিকারকের মধ্যে প্রায় ৪ হাজার বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

এই আয়োজনে নলেজ হাব, উইমেন ইন এক্সপোর্ট প্যাভিলিয়ন, মিহাস অ্যাওয়ার্ডস এবং হোস্টের বায়ার প্রোগ্রামও অন্তর্ভুক্ত থাকবে।

উইমেন ইন এক্সপোর্ট উদ্যোগটিকে এবার একটি স্বতন্ত্র ফোরাম থেকে একটি পূর্ণাঙ্গ প্যাভিলিয়নে রূপান্তর করা হয়েছে। যেখানে মালয়েশিয়ার ৬০টি এবং অন্যান্য দেশের ২০টি প্রতিষ্ঠানসহ মোট ৮০টি প্রদর্শক অংশ নিচ্ছে।

২০২১ সালে প্রতিষ্ঠিত নলেজ হাব মূলত ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের রপ্তানিকারকদের বৈশ্বিক বাজারের সুযোগ সংক্রান্ত তথ্য ও বাণিজ্যিক বার্তা সরবরাহ করবে।

বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তার মধ্যে সাপ্লাই চেইনের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ে আলোচনার জন্য ‘দ্য নেক্সট ওয়েভ অব দ্য হালাল ট্রেড’ প্রতিপাদ্যে ‘পাওয়ার টক ২০২৬’ আয়োজিত হবে।

মিহাস ২০২৬-এ প্রতিদিন মডেস্ট ফ্যাশন রানওয়ে প্রদর্শনী এবং সরাসরি রান্নার প্রদর্শনী থাকবে।

এবার মিহাস কিচেন দুটি তলায় সম্প্রসারিত হয়েছে এবং চার দিনের এই আয়োজনে ৩২ জন শেফ সরাসরি রান্নায় অংশ নেবেন, যা আগের বছর ছিল ১৫ জন।

২০০৪ সালে যাত্রা শুরু করা মিহাস বর্তমানে হালাল অর্থনীতির বিভিন্ন ব্যবসাকে সংযুক্ত করার একটি প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.