আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এই বসতি নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে রাজনীতির ওপর মানুষের আস্থা নষ্ট হতে পারে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি ভেস্তে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

অবৈধ ইসরায়েলি বসতিতে নিষেধাজ্ঞার পক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বার্নহ্যাম মন্তব্য করেন, ইসরায়েলি বসতি সম্প্রসারণ এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভবিষ্যৎকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি এমন এক পরিস্থিতির মুখোমুখি হই যেখানে পশ্চিম তীরে বসতি স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা কার্যত দুই রাষ্ট্র সমাধানকে অকার্যকর করে তুলবে, তবে তখন আমাদের কী করা উচিত?’

রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন বার্নহ্যাম। তিনি সতর্ক করে বলেন, কথার প্রতিফলন না থাকলে রাজনীতির ওপর সাধারণ মানুষের আস্থা কমতেই থাকবে।

তিনি বলেন, ‘কারণ আমরা যদি কোনো পদক্ষেপ না নিই, তবে তা রাজনীতির ওপর মানুষের আস্থাকে আরও নষ্ট করবে। মানুষ ভাববে, কাজের বেলায় আপনারা শুধুই কথা বলেন, কিন্তু কথার পেছনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত নন।’

বার্নহ্যাম আরও উল্লেখ করেন, সরকার যেখানেই ইহুদিবিদ্বেষ দেখতে পাবে, সেখানেই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

রাজনৈতিক প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব পদক্ষেপের সমন্বয় কীভাবে করতে হয়, তার উদাহরণ হিসেবে সম্প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের প্রস্তাবিত বাণিজ্য নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন তিনি। ওই প্রস্তাবে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়।

বার্নহ্যাম বলেন, ‘সেই ইস্যুতে আপনারা জানেন, বসতিগুলো থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার লক্ষ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব করেছেন। কারণ দিনশেষে কথার পেছনে বাস্তব অর্থ থাকতে হয়, তা না হলে রাজনীতির ওপর থেকে আস্থা পুরোপুরি উবে যায়।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.