আপনি পড়ছেন

আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে একটি নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার এই ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। ইউরোপের শীর্ষ নেতারা ঐতিহাসিক এই চুক্তিকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানিয়েছেন।

আর্কটিক নিরাপত্তা চুক্তিকে ইউরোপীয় নেতাদের স্বাগত
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিলসেন

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এই চুক্তিকে ট্রান্সআটলান্টিক সহযোগিতা ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কস্তা বলেন, ‘আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সমঝোতায় পৌঁছানোর জন্য আমি ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিলসেনকে অভিনন্দন জানাই।’

তিনি উল্লেখ করেন, চুক্তিটি ‘সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের’ ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

কস্তা আরও বলেন, ‘একটি শান্তিপূর্ণ, নিরাপদ এবং সমৃদ্ধ আর্কটিকের জন্য গ্রিনল্যান্ড, ডেনমার্ক এবং আমাদের ট্রান্সআটলান্টিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত রয়েছে।’

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানান, গ্রিনল্যান্ডে তার সাম্প্রতিক সফর অঞ্চলটির কৌশলগত গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরেছে।

এক্সে ভন ডার লিয়েন লেখেন, ‘আর্কটিক এবং উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে আজকের এই চুক্তিকে আমি স্বাগত জানাই।’ তিনি আরও যোগ করেন, অঞ্চলটির বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। একই সঙ্গে তিনি ডেনমার্ক, গ্রিনল্যান্ড এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ইইউ-এর ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেন।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এটিকে আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।

এক্সে রুটে বলেন, ‘আজ যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের মধ্যে হওয়া চুক্তিটি দেখতে পাওয়া চমৎকার একটি বিষয়। আমরা যেসব হুমকির মুখোমুখি হচ্ছি তা আমাদের জানা আছে এবং ইউরোপ ও উত্তর আমেরিকা উভয়ের জন্যই আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলে অধিকতর নিরাপত্তা অপরিহার্য।’ তিনি আরও বলেন, ‘এই গুরুত্বপূর্ণ অঞ্চলটি সুরক্ষিত করতে ন্যাটোর ক্রমবর্ধমান ভূমিকার পাশাপাশি এই চুক্তিটি আমাদের সম্মিলিত নিরাপত্তাকে সংহত করবে এবং সবার জন্য আরও নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে।’

একইভাবে চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তিনি বলেন, এটি ন্যাটোর অভ্যন্তরীণ অংশীদারিত্ব ও দূর উত্তরের নিরাপত্তাকে আরও জোরদার করবে।

এক্সে মের্ৎস বলেন, ‘গ্রিনল্যান্ডের নিরাপত্তার জন্য এটি একটি ভালো খবর।’ তিনি আরও যোগ করেন যে ডেনমার্ক, গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্র ‘ন্যাটোতে আমাদের অংশীদারিত্ব এবং দূর উত্তরের নিরাপত্তাকে আরও শক্তিশালী করেছে।’

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার স্বাক্ষরিত এই চুক্তিটি গ্রিনল্যান্ড সংক্রান্ত ১৯৫১ সালের প্রতিরক্ষা চুক্তিকে সংশোধন ও সম্পূরক করে এবং এর কোনো ‘নির্দিষ্ট মেয়াদ বা সমাপ্তির তারিখ নেই।’

নতুন এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে বর্ধিত সামরিক প্রবেশের সুযোগ পাবে এবং সেখানে নতুন প্রতিরক্ষা এলাকা স্থাপনের অনুমতি পাবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন দীর্ঘদিনের এই নিরাপত্তা সহযোগিতাকে একটি ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন।

অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রহ এবং উপস্থিতির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগত ও ঐতিহাসিক কারণে বারবার গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশের প্রেক্ষাপটে এই চুক্তিটি সম্পন্ন হলো।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.