লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট: মধ্যপ্রাচ্যে শান্তির একমাত্র পথ দ্বি-রাষ্ট্র সমাধান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসন এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো দ্বি-রাষ্ট্র সমাধান। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এ কথা বলেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নাউসেদা। একই সঙ্গে তিনি গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা ও তা সুসংহত করার লক্ষ্যে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি নিজ দেশের সমর্থনের কথা ব্যক্ত করেন।

তিনি উল্লেখ করেন, গাজা সংঘাতের অবসান ঘটাতে গৃহীত সমন্বিত পরিকল্পনা ভবিষ্যৎ পথনির্দেশিকা হিসেবে কাজ করছে, যার মধ্যে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া তিনি রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘নিরাপদে এবং কোনো ধরনের বাধা ছাড়াই ক্ষতিগ্রস্তদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে হবে। আজ পর্যন্ত একটি সমন্বিত, ন্যায়সংগত এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র পথ হিসেবে রয়ে গেছে।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য রাশিয়া সবচেয়ে বড় হুমকি। তিনি বলেন, ‘২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধের বর্তমান পর্যায়টি ইতিমধ্যে প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও দীর্ঘস্থায়ী হয়েছে।’
তিনি আরও জানান, ২০২২ সাল থেকে রাশিয়া প্রায় ১৫ লাখ সামরিক হতাহতের শিকার হয়েছে এবং চার লক্ষাধিক সৈন্যের নিহত ও আহতের বিনিময়ে তারা ইউক্রেনের মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ ভূখণ্ড দখল করতে পেরেছে।
নাউসেদা বলেন, ‘তবুও এত বিশাল প্রচেষ্টা, রক্ত ও অশ্রু মূলত কোনো কাজেই আসেনি। ইউক্রেন এখনো গর্বের সাথে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে আছে। রাশিয়া ইতিমধ্যে যুদ্ধে হেরে গেছে।’
রাশিয়ার সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া পর্যন্ত বিস্তৃত উল্লেখ করে তিনি সতর্ক করেন, কোনো দেশেরই নিজেকে এই হুমকি থেকে ঝুঁকিমুক্ত ভাবা উচিত নয়। ইউরোপজুড়ে হাইব্রিড হামলা, অপতথ্য প্রচার এবং অন্তর্ঘাতমূলক তৎপরতা বৃদ্ধির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের কারণে যুদ্ধ ড্রোন দ্বারা তাদের আকাশসীমা বারবার লঙ্ঘিত হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ফলে এই ঝুঁকিগুলো আরও বৃদ্ধি পাচ্ছে বলে সতর্ক করেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, লিথুয়ানিয়া দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এআই-এর ভবিষ্যৎ কোনোভাবেই স্বৈরতান্ত্রিক নিয়ন্ত্রণ, প্রযুক্তিগত জবরদস্তি বা তথ্যের ক্ষতিকর ব্যবহারের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত নয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.