ইমানুয়েল ম্যাক্রোঁ: গাজার পরিস্থিতি অত্যন্ত লজ্জাজনক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকার সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকলে তাদের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে গাজায় মানবিক ত্রাণ সরবরাহে অব্যাহত বিধিনিষেধকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন তিনি। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে ম্যাক্রোঁ বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করা হলেও মানবিক সহায়তা বিতরণের সুযোগ কিন্তু বাড়েনি। তিনি বলেন, ‘কেউ কেউ দাবি করছেন শান্তি অর্জিত হয়েছে, কিন্তু এতে মানবিক সহায়তা সরবরাহের পথ উন্মুক্ত হয়নি। এই পরিস্থিতি অত্যন্ত লজ্জাজনক। এটি আমাদের সবার জন্যই লজ্জার।’
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরও যারা গাজার মানবিক পরিস্থিতি নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, তাদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি জানতে চান, ‘আমরা যদি গাজা ইস্যুতে নিষ্ক্রিয় থাকি, তবে আমাদের গ্রহণযোগ্যতার মূল্য কী?’
অধিকৃত পশ্চিম তীরে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তীব্র নিন্দা জানান ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘পশ্চিম তীরে কী ঘটছে তা দেখুন, যেখানে দিনের পর দিন লঙ্ঘন চলছে। কিন্তু কিসের নামে এসব হচ্ছে? পশ্চিম তীরে তো হামাস কখনো খুব বেশি সক্রিয় ছিল না।’
ম্যাক্রোঁ আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের অস্তিত্বের অধিকারসহ তাদের ‘ন্যায্য অধিকার’ নিশ্চিত করতে হবে। তবে এর পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তার প্রতি ফ্রান্সের অটল অঙ্গীকারের বিষয়টিও তিনি উল্লেখ করেন। ইসরায়েলের নিরাপত্তার অজুহাতে প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করার যুক্তির বিরুদ্ধেও তিনি সতর্ক করেন।
লেবাননের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের তাগিদ দিয়ে ম্যাক্রোঁ জানান, হিজবুল্লাহর উপস্থিতি মোকাবিলা এবং নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য একটি পূর্ণ সার্বভৌম লেবানন আবশ্যক। তিনি বলেন, ‘লেবানন ও তার জনগণের জন্য সার্বভৌমত্ব প্রয়োজন। ফিলিস্তিনিদের জন্যও সার্বভৌমত্ব প্রয়োজন। তাদের একেবারে মৌলিক অধিকারগুলো বারবার লঙ্ঘন করা হচ্ছে।’
সিরিয়া প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট জানান, ফ্রান্স দেশটির সার্বভৌমত্ব ও ঐক্যকে ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে যাবে। তিনি বলেন, ‘বিপ্লব যেন কোনো হতাশায় রূপ না নেয়।’
বিশ্বজুড়ে সংঘাতময় পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা কনভেনশন মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন ম্যাক্রোঁ।
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। আমরা বেসামরিক অবকাঠামোর ধ্বংসযজ্ঞ এবং মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করেছি। এটি এক নতুন বর্বরতার যুগ। জেনেভা কনভেনশন একটি সুরক্ষার কাঠামো তৈরি করেছিল, কিন্তু তা এখন ভেঙে ফেলা হচ্ছে।’
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রতি ফ্রান্সের অবিচল সমর্থনের কথা তুলে ধরে তিনি জানান, প্যারিস এই আদালতের ‘কেন্দ্রীয় ভূমিকা’কে সবসময় সমর্থন করবে। ম্যাক্রোঁ বলেন, ‘দায়মুক্তির যে নতুন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে, আমরা কোনোভাবেই তা মেনে নিতে পারি না।’
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর জোর দিয়ে ফরাসি প্রেসিডেন্ট জানান, নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর করার যেকোনো উদ্যোগকে ফ্রান্স সমর্থন করে। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই নতুন সদস্য এবং নতুন অঞ্চলের জন্য দ্বার উন্মুক্ত করতে হবে।’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিষয়ে আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় অংশীদারত্বের আহ্বান জানান তিনি। এই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ যেন কেবল দুটি পরাশক্তি বা গুটিকয়েক বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে বন্দি না হয়ে পড়ে, সে বিষয়ে তিনি সতর্ক করেন।
ম্যাক্রোঁ বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশ্নে আমাদের অনড় থাকতে হবে এবং কোনো ছাড় দেওয়া যাবে না।’
তিনি আরও যোগ করেন, ‘অনেকে আমাদের বিশ্বাস করাতে চান যে কেবল দুটি পরাশক্তি—যুক্তরাষ্ট্র ও চীনই সব সিদ্ধান্ত নেবে। তারা বোঝাতে চান যে কেবল সীমিত কয়েকটি অর্থনৈতিক শক্তিই যাবতীয় সিদ্ধান্ত নেবে।’
নির্দিষ্ট কিছু পরাশক্তি বা প্রতিষ্ঠান প্রযুক্তিগত উদ্ভাবন ও এর পরিণতি নির্ধারণের একচ্ছত্র ক্ষমতা ভোগ করবে—এমন পরিস্থিতি কোনো রাষ্ট্রেরই মেনে নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.