আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের তিন ঘণ্টাব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে আয়োজিত সংবাদ সম্মেলনের এক ঘণ্টা পূর্বে নিউইয়র্কে এই আলোচনা সমাপ্ত হয়। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকের তথ্য নিশ্চিত করে এটিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প: ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ‘খুব ভালো’ হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রশাসনের কেউ ইরানি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আজকেই। প্রায় এক ঘণ্টা আগে।’ বৈঠকটি অত্যন্ত চমৎকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি এক ঘণ্টা আগে শেষ হয়েছে। বৈঠকটি তিন ঘণ্টা স্থায়ী হয়েছিল। আমি আপনাদের বলছি, এটি খুব ভালো একটি বৈঠক ছিল। তারা কেন এটি করতে চাইবে না, তা আমি ভাবতেই পারছি না।’

ইরান বর্তমানে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘একটি বিকল্প হলো সম্পূর্ণ ধ্বংস এবং অন্য বিকল্পটি হলো সম্ভাব্য সমৃদ্ধি। এটি একটি মহান দেশ হতে পারে।’

বৈঠকে কারা উপস্থিত ছিলেন জানতে চাওয়া হলে ট্রাম্প উপস্থিত মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের দিকে ইঙ্গিত করেন এবং তারা কোনো মন্তব্য করতে চান কি না তা জানতে চান।

পরবর্তীতে ট্রাম্প বলেন, ‘তাদের মধ্যে খুব ভালো এবং ফলপ্রসূ বৈঠক হয়েছে। খুব নিকট ভবিষ্যতেই আরেকটি বৈঠকের সময় নির্ধারিত রয়েছে। সেখানে দুটি বিকল্প রয়েছে—একটি খুবই খারাপ এবং অন্যটি দেশটির জন্য সমৃদ্ধি বয়ে আনতে পারে।’

বৈঠক প্রসঙ্গে স্টিভ উইটকফ বলেন, ‘আমি এখন খুবই স্বস্তিবোধ করছি। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে কাজ করাটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়।’

এদিকে ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈঠকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানানো হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর উদ্দেশ্যেই এ আলোচনার সূত্রপাত হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.