বার্লিনে সিডিইউ সদরদপ্তরের ছাদে জলবায়ু কর্মীদের অবস্থান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস-এর দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) বার্লিনস্থ সদরদপ্তরের ছাদ দখল করে বিক্ষোভ করেছেন জলবায়ু কর্মীরা। বুধবার ভবনের ছাদে অবস্থান নিয়ে তারা একটি বিশাল ব্যানার ঝুলিয়ে দেন। সেখানে সরকারের বিরুদ্ধে জলবায়ু সুরক্ষাকে উপেক্ষা করা এবং চরম ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) উত্থান ঠেকাতে কার্যকর পরিকল্পনার অভাবের অভিযোগ তোলা হয়।

পরিবেশবাদী সংগঠন ‘রবিন উড’-এর টানানো ওই ব্যানারে লেখা ছিল, ‘ডানপন্থীদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিন—সামাজিক সুযোগ-সুবিধা হ্রাস বন্ধ করুন, জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াই করুন!’ পুলিশ জানায়, ভবনটির ছাদে প্রায় এক ডজন কর্মী অবস্থান নিয়েছিলেন এবং পুলিশ কর্মকর্তারা তাদের বিক্ষোভ শেষ করার জন্য বোঝানোর চেষ্টা করছিলেন।
পরিবেশবাদী এই সংগঠনটি মেকলেনবার্গ-ভোরপোমার্নের রবিবারের রাজ্য নির্বাচনের দিকে ইঙ্গিত করে। সেখানে পারমাণবিক শক্তিতে ফেরার পক্ষে থাকা এএফডি নিজেদের ভোট দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৩৮ দশমিক ২ শতাংশে নিয়ে গেছে। অন্যদিকে সিডিইউ ৫ শতাংশের ন্যূনতম সীমা পার করতে ব্যর্থ হয়ে প্রথমবারের মতো রাজ্য পার্লামেন্ট থেকে ছিটকে পড়েছে।
সংগঠনটি অভিযোগ করে, সিডিইউ নেতৃত্বাধীন জোট জলবায়ু সুরক্ষাকে পুরোপুরি পেছনে ঠেলে দিচ্ছে এবং চরম ডানপন্থী এএফডির উত্থান থামানোর মতো কোনো রূপরেখা তাদের নেই। কর্মী হানি প্রবস্ট বলেন, ‘সামাজিক ন্যায়বিচারের নীতিই চরম ডানপন্থীদের উত্থান ঠেকানোর সর্বোত্তম পন্থা।’ তিনি আরও বলেন, ‘জীবাশ্ম জ্বালানি সংকটের খরচের বোঝা কোনোভাবেই ভাড়াটিয়াদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।’
বিক্ষোভকারী কর্মীরা একটি সামাজিক ন্যায়বিচারভিত্তিক জলবায়ু নীতির দাবি জানান, যা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রক্রিয়াকে দ্রুত করবে এবং জার্মানিতে জ্বালানি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.