পরীক্ষা ছাড়াই ৮৫৪২ কর্মী নিয়োগ ইসলামী ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের তদন্তে অনিয়ম
- Details
- by ২৪ ডেস্ক
কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বা লিখিত পরীক্ষা ছাড়াই জরুরি বিধিমালার অপব্যবহার করে সাড়ে আট হাজারের বেশি কর্মী নিয়োগ দেয় শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণকালে সংঘটিত এই নজিরবিহীন নিয়োগ অনিয়মের চিত্র কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে এসেছে।

অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ব্যাংকটিতে মোট ১০ হাজার ৮৩২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ৮ হাজার ৫৪২ জনকে কোনো জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ কিংবা লিখিত পরীক্ষা নেওয়া ছাড়াই সরাসরি চাকরিতে নেওয়া হয়, যা মোট নিয়োগের প্রায় ৭৯ শতাংশ। ব্যাংকের মানবসম্পদ নীতিমালার ৭.০১ ধারা লঙ্ঘন করে জরুরি প্রয়োজনে জনবল নেওয়ার বিশেষ ধারা ৭.০৪-এর অপব্যবহারের মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হয়েছিল। নীতিমালায় অন্তত দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাইয়ের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এসব নিয়োগের ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক আবেদন প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এস আলম গ্রুপের চেয়ারম্যানের চট্টগ্রামের পটিয়াস্থ বাসভবন ও আসাদগঞ্জ কার্যালয়ে 'পটিয়া জেনারেল', 'পটিয়া ক্যাশ' ও 'সনাতন-জেনারেল'সহ বিভিন্ন লেবেলযুক্ত বাক্স রাখা হতো। প্রার্থীরা সেখানে জীবনবৃত্তান্ত জমা দিতেন এবং পরে তা ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠিয়ে সরাসরি নিয়োগপত্র ইস্যু করা হতো। এর ফলে ২০১৭ সালে চট্টগ্রাম অঞ্চলে যেখানে ব্যাংকের কর্মকর্তা ছিলেন মাত্র ৬৬ জন, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৯৯ জনে। নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে শুধু চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকেই ৫ হাজার ১৪৮ জনকে নেওয়া হয়, যেখানে দেশের বাকি ৫০২টি উপজেলায় গড়ে ১০ জনও নিয়োগ পাননি।
নিয়োগ পরীক্ষায় যোগ্যতার মানদণ্ড কমানোর তথ্যও উঠে এসেছে অনুসন্ধানে। ২০১৯ সালে ২৪তম প্রবেশনারি অফিসার ব্যাচে নির্ধারিত ৫০ শতাংশ পাস নম্বর পেয়েছিলেন মাত্র ৩৬ জন। তবে মানদণ্ড শিথিল করে মাত্র ২০ শতাংশ নম্বর পাওয়া ৫৫২ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয় এবং লিখিত পরীক্ষা ছাড়াই আরও ১২ জনকে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ২০২১ সালের ২৫তম ব্যাচে নির্দিষ্ট অঞ্চলের প্রার্থীদের সুবিধা দিতে মৌখিক পরীক্ষার নম্বর দ্বিগুণ করা হয়। শুধু প্রাথমিক পদেই নয়, ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টসহ উচ্চপর্যায়ের ২৮টি পদের অধিকাংশ ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছিল।
ব্যাংকটির মালিকানা পরিবর্তনের পর এসব কর্মকর্তার যোগ্যতা মূল্যায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মাধ্যমে বিশেষ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। তবে মূল্যায়নের জন্য নির্ধারিত ৫ হাজার ৩৭৩ জনের মধ্যে মাত্র ৪০২ জন অংশ নেন এবং উত্তীর্ণ হয়ে চাকরিতে বহাল থাকেন। পরীক্ষায় অংশ না নেওয়া ৪ হাজার ৬৮৪ জনসহ নীতিমালার আওতায় অনেককে চাকরিচ্যুত করে বর্তমান কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের চাকরিতে যোগদান ও চাকরিচ্যুতির বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ পরিদর্শন চলছে এবং পূর্ণাঙ্গ প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন জসিম জানান, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়ায় বোর্ডের সিদ্ধান্তে বিধি অনুযায়ী কর্মীদের চাকরি অবসান করে পাওনা পরিশোধ করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.