এক মাসের রাজস্ব আদায়ে রেকর্ড গড়ল এনবিআর
পূর্ববর্তী মাসগুলোর ৩০ শতাংশের বেশি নেতিবাচক প্রবৃদ্ধির ধারা কাটিয়ে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), ভ্যাট ৩৪ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধিতে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে আদায়কৃত এই অর্থ গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআর সূত্রে জানা গেছে, অক্টোবরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এলটিইউ, ভ্যাটের তথ্য অনুযায়ী, মাসটিতে ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল। সে হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ১৬২ কোটি ২৪ লাখ টাকা কম আদায় হয়েছে। ফলে অর্থবছরের বাকি সময়ে আদায় বাড়ানোই এখন সংস্থাটির জন্য চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অর্থবছরের আগের মাসগুলোতে এলটিইউ, ভ্যাটের রাজস্ব আদায়ে ৩০ শতাংশের বেশি নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। ওই স্থবিরতার পর গত ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে আদায় হওয়া ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকার তুলনায় এবার এক বছরের ব্যবধানে রাজস্ব বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা।
বিগত কয়েক বছরের অক্টোবর মাসের পরিসংখ্যান অনুযায়ীও চলতি অর্থবছরের এই রাজস্ব আদায় সর্বোচ্চ। ২০২২-২৩ অর্থবছরের অক্টোবরে এলটিইউ, ভ্যাট ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব আদায় করে। ২০২৩-২৪ অর্থবছরের একই মাসে আদায় হয় ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে আদায় দাঁড়ায় ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকায়। এরপর ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরে ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা আদায় হয়, যা ধারাবাহিকভাবে বেড়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবরে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকায় পৌঁছেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.