আপনি পড়ছেন

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে একটি শীতাতপনিয়ন্ত্রিত পর্যটকবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়। বাসটিতে তখন প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। খবর এনডিটিভির

ভারতে স্লিপার বাসে আগুন, প্রাণ গেল ৯ জনের
দুর্ঘটনাকবলিত বাস। ছবি- আইএএনএস

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসের শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থায় বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। বিস্ফোরণের পর বাসের ইঞ্জিনে থাকা লুব্রিকেটিং তেলে আগুন ধরে যায়। পরে দ্রুত পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, বাসটি নয়ডা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে উত্তর প্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসে আগুন ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা দেখা দেয়। প্রাণ বাঁচাতে কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে আসেন।

এ ঘটনায় সুনীল কুমার নামের এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআরে বলা হয়েছে, রাত সাড়ে ১১টার দিকে বাসটি নোয়াডা-আগ্রা রুটের ৩৩ কিলোমিটারের কাছাকাছি পৌঁছালে চালকের কেবিন থেকে পোড়া গন্ধ পান যাত্রীরা।

অভিযোগে বলা হয়েছে, যাত্রীরা চালক ও কনটাক্টরকে গন্ধের বিষয়টি জানালেও তারা তা উড়িয়ে দিয়ে বলেন, এটি বাসে সাধারণ বিষয়। চালক তাৎক্ষণিকভাবে বাস থামিয়ে বিষয়টি পরীক্ষা করেননি এবং উল্টো কেবিনে বসে ধূমপান চালিয়ে যান। এর কিছুক্ষণ পরেই চালকের আসনের কাছাকাছি হঠাৎ আগুন জ্বলে ওঠে।

যাত্রীরা চিৎকার করে বাস থামাতে বললে চালক ও কনটাক্টর শুরুতে তা করতে অস্বীকার করেন এবং যাত্রীদের হুমকি দেন। ততক্ষণে আগুন বাসের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পুরো কেবিন ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আগুন লাগার পর চালক ও কনটাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও যাত্রীরা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। জানালা ভেঙে অনেককে উদ্ধারের চেষ্টা করেন।

দিল্লি থেকে মহোবার দিকে ভ্রমণকারী এক যাত্রী জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। তখন কেউ একজন এসে বাসে আগুন লাগার কথা জানিয়ে তাকে জাগিয়ে তোলেন। বাসের ভেতর প্রচণ্ড ধোঁয়া ছিল এবং বের হওয়ার কোনো পথ ছিল না। আতঙ্কের মধ্যেই কোনোমতে তারা বাইরে বেরিয়ে আসেন।

গ্রেটার নয়ডার এই সড়ক দুর্ঘটনার বিষয়টি আমলে নিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.