যানজট নিরসনে উদ্যোগ: অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ, সড়ক খননে কড়াকড়ি
- Details
- by ২৪ ডেস্ক
ঢাকার যানজট নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ অপচয় রোধে অবৈধভাবে পরিচালিত অটোরিকশার চার্জিং পয়েন্ট এবং কারখানাগুলো বন্ধে একযোগে যৌথ অভিযান পরিচালনা করবে বিদ্যুৎ বিভাগ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সিটি করপোরেশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সম্প্রতি এই নির্দেশ দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুতের লাইনে অবৈধ সংযোগ দিয়ে পরিচালিত চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা বিমানবন্দর ফ্লাইওভারের আশপাশে সড়কে ফেলে রাখা মাটি ও নির্মাণসামগ্রী দ্রুত অপসারণ এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাস্তাগুলো জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার তাগিদ দেওয়া হয়েছে।
রাজধানীতে ট্রাফিক ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে ডিএমপির আওতাধীন এলাকায় যেকোনো উন্নয়নকাজে সড়ক খননের আগে ট্রাফিক বিভাগের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সিটি করপোরেশন বা সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছ থেকে রাস্তা খননের চূড়ান্ত অনুমতির আগেই ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা (টিএমপি), সময়সূচি ও নিরাপত্তাসংক্রান্ত তথ্য ট্রাফিক বিভাগে জমা দিতে হবে। কাজ শুরুর আগে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনারের সঙ্গে যৌথভাবে নির্মাণস্থল পরিদর্শনও বাধ্যতামূলক করা হয়েছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আইন অনুযায়ী প্রকল্পের কাজের আগে ট্রাফিক ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (টিআইএ) নিশ্চিত করতে হবে। কর্মদিবসে রাত ১০টা থেকে সকাল ৬টা এবং সাপ্তাহিক ছুটির দিনে ২৪ ঘণ্টা কাজ পরিচালনা করে নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্প শেষ করতে হবে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারের ওপর জরিমানা আরোপসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নির্মাণ এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের অধীনে প্রশিক্ষিত সিগন্যালম্যান নিয়োগ, কাজের স্থানের চারপাশে অন্তত পাঁচ থেকে ছয় ফুট উঁচু ব্যারিয়ার স্থাপন এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থী ও রোগীদের চলাচল নির্বিঘ্ন রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উন্নয়নকাজের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের (ট্রাফিক) সভাপতিত্বে প্রতি মাসে সংশ্লিষ্ট সংস্থা ও ঠিকাদারদের নিয়ে নিয়মিত পর্যালোচনা সভা হবে। পাশাপাশি ডিটিসিএকে আহ্বায়ক করে বিভিন্ন সেবাদানকারী সংস্থার সমন্বয়ে গঠিত কমিটি ১০ দিনের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.