আপনি পড়ছেন

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বর্তমান বাস্তব পরিস্থিতি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্য। নিউইয়র্কে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক উচ্চপর্যায়ের সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি জানান, মাঠপর্যায়ের নানা পদক্ষেপ শান্তি প্রক্রিয়ার মূল ভিত্তিকে ধূলিসাৎ করছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী: দ্বি-রাষ্ট্র সমাধান ধ্বংসের মুখে
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সেনার টহল

নিউইয়র্কে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে গঠিত বৈশ্বিক জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড কূটনীতিকদের বলেন, ‘সত্য কথা হলো, আমরা সবাই মুখে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি আমাদের বিশ্বাসের কথা বলতে পারি, কিন্তু মাঠপর্যায়ের বাস্তবতা এটিকে ধ্বংস করে দিচ্ছে।’ এ সময় তিনি আগস্টে ইসরায়েলের জারি করা দখলদারিত্ব সম্প্রসারণের বিতর্কিত ‘ই-ওয়ান’ দরপত্রের বিষয়টি তুলে ধরেন।

মিলিব্যান্ড আরও বলেন, গাজা উপত্যকায় অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী সরবরাহে বাধা দেওয়া এবং চিকিৎসার অপেক্ষায় শিশুদের মৃত্যুর ঘটনা ‘আমাদের সবার জন্য লজ্জাজনক’। এই অবরোধ অব্যাহত রাখার জন্য দায়ী ইসরায়েলি কর্মকর্তাদেরও এর দায় নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সতর্ক করে বলেন, দ্বি-রাষ্ট্রীয় কাঠামো বাস্তবায়নে ব্যর্থ হলে কেবল একটি একক রাষ্ট্রের বাস্তবতাই অবশিষ্ট থাকবে, যা ‘বৈষম্যের এক ভয়াবহ রূপ নেবে এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ইসরায়েলের প্রতিশ্রুতির বিচ্যুতির তীব্র সমালোচনা করে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানান, ইসরায়েলে শান্তির কোনো অংশীদার নেই। একই সঙ্গে তিনি তেল আবিবের বর্তমান রাজনৈতিক অবস্থানকে ‘অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেন।

এদিকে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সহিংসতার পথ পরিহারের আহ্বান জানিয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়াই অঞ্চলটিতে টেকসই স্থিতিশীলতার দিকে একটি চূড়ান্ত ও স্থায়ী অগ্রগতি নিশ্চিত করবে।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা জোর দিয়ে বলেন, শাসনব্যবস্থা, নিরাপত্তা ও পুনর্গঠনের মতো বিষয়গুলো ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পূর্বশর্ত হতে পারে না। বর্তমানে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে তদন্তাধীন পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার বিরুদ্ধেও তিনি সতর্ক করেন।

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর দখলদারদের হামলায় ইসরায়েলি বাহিনীর ‘সহযোগিতা ও সরাসরি অংশ নেওয়ার’ তীব্র নিন্দা জানান আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি। তিনি আরও বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর রাজস্বের অর্থ ইচ্ছাকৃতভাবে আটকে রেখে তাদের এক ‘অস্তিত্ব সংকটের’ মুখে ঠেলে দিচ্ছে ইসরায়েল।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবরের পর থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরায়েলি হামলায় ১ হাজার ৪০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৯১৬ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সামগ্রিক হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯২৮ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৩০ জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়াও ইসরায়েলি আগ্রাসনে গাজার বেসামরিক অবকাঠামোর ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই অঞ্চল পুনর্গঠনে প্রায় ৭ হাজার কোটি (৭০ বিলিয়ন) মার্কিন ডলারের প্রয়োজন হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.