ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পকে ম্যাক্রোঁর সতর্কবার্তা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি নিষিদ্ধ করা হলে বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বেড়ে যেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সম্ভাব্য এই পদক্ষেপকে একটি ‘খারাপ’ সিদ্ধান্ত বলেও অভিহিত করেছেন তিনি। বৃহস্পতিবার ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফ১ ও ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ম্যাক্রোঁ বলেন, ‘আমরা সরাসরি মার্কিন তেলের ওপর নির্ভরশীল নই।’ তবে এ ধরনের সিদ্ধান্ত ‘জ্বালানির দাম বাড়িয়ে দেবে’ বলে তিনি উল্লেখ করেন। চলতি সপ্তাহের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমি তাকে বলেছি যে এই সিদ্ধান্তটি খারাপ হবে।’
হরমুজ প্রণালী অবরোধের কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে ফ্রান্সে যেন সংকট তৈরি না হয়, সে লক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘জ্বালানি সংকট এড়াতে আমরা সবকিছু করছি।’ ফ্রান্স তাদের গ্যাসের মজুত পূর্ণ করেছে এবং দেশটির পর্যাপ্ত তেলের মজুতও রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, ফ্রান্স আগামী সপ্তাহগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার কাজ অব্যাহত রাখবে। একই সঙ্গে বাজারের চাপ কমাতে কৌশলগত মজুত থেকে পুনরায় তেল ছাড়া প্রয়োজন কি না, তা মূল্যায়নের জন্য জি-সেভেন দেশগুলোর একটি বৈঠক আহ্বান করা হবে। ম্যাক্রোঁ বলেন, ‘বাজারের পরিস্থিতি স্বাভাবিক করতে সেই সময়ে আবার মজুত ছাড়ার প্রয়োজন আছে কি না, তা আমরা খতিয়ে দেখব।’
পাশাপাশি সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় ফ্রান্সের সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েনের ঘোষণা দেন ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘ওই স্থাপনাটি রক্ষার জন্য আমরা সামরিক সরঞ্জাম, সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাব।’
জ্বালানির রেকর্ড উচ্চমূল্যের মধ্যে যুক্তরাষ্ট্র যখন ডিজেল রপ্তানিতে বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করছে, তখনই ম্যাক্রোঁর এই বক্তব্য এলো। মঙ্গলবার ট্রাম্প ডিজেল রপ্তানি সীমিত করার ধারণাকে সমর্থন জানান। তবে বুধবার মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, পুরোপুরি নিষেধাজ্ঞা কার্যকর হবে না এবং এতে বরং পেট্রল ও বিমানের জ্বালানির দাম বেড়ে যেতে পারে।
এদিকে ফ্রান্সে সম্ভাব্য রুশ হামলার আশঙ্কা প্রকাশ করে ম্যাক্রোঁ বলেন, গত মাসে জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার মতো ফ্রান্সেও রুশ হামলার চেষ্টা হতে পারে। তবে দক্ষিণ ফ্রান্সে সম্ভাব্য ড্রোন হামলার বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ফরাসি গোয়েন্দা সংস্থাকে সতর্ক করেছিল বলে যে খবর বেরিয়েছে, তা তিনি অস্বীকার করেন।
ম্যাক্রোঁ বলেন, ‘সিআইএ এ ধরনের কোনো হুমকির বিষয়ে ফরাসি গোয়েন্দা সংস্থাকে অবহিত করেনি।’ তবে তিনি সতর্ক করে বলেন, ‘আমরা একটি উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছি এবং এমন হামলা ঘটতেই পারে।’
ফরাসি প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া ক্রমবর্ধমান হারে ‘শত্রুতাপূর্ণ ও ক্ষেত্রবিশেষে অপরাধমূলক কর্মকাণ্ড’ চালাচ্ছে এবং দেশটিতে নতুন করে সেনা সমাবেশের ‘বেশ কিছু ইঙ্গিত’ পাওয়া গেছে।
এর আগে বুধবার স্প্যানিশ দৈনিক এল মুন্দো সিআইএ সতর্কবার্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, স্পেন, ফ্রান্স বা ইতালিতে সম্ভাব্য রুশ ড্রোন হামলার বিষয়ে বেশ কয়েকটি ইউরোপীয় সরকারকে সতর্ক করা হয়েছে। তবে এই তথ্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.