আপনি পড়ছেন

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ৫৬৭টি নতুন অবৈধ বসতি ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হেবরন গভর্নরেটের আসায়েল ও বেইত হাগাই বসতিতে এসব নতুন ইউনিট তৈরি করা হবে। বৃহস্পতিবার ইসরায়েলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিতর্কিত পদক্ষেপের অনুমোদন দেয়।

পশ্চিম তীরে ৫৬৭ অবৈধ বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি

দেশটির গণমাধ্যম চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বেসামরিক প্রশাসনের উচ্চ পরিকল্পনা পরিষদ আসায়েলে ৩৪২টি এবং বেইত হাগাইয়ে ২২৫টি বসতি ইউনিট নির্মাণের একটি পরিকল্পনা অনুমোদন করেছে।

গণমাধ্যমটি আরও জানায়, ২০০১ সালে প্রতিষ্ঠিত আসায়েল বসতিতে বর্তমানে প্রায় ১০০টি ইসরায়েলি পরিবার বসবাস করছে এবং বিস্তারিত কোনো তথ্য প্রকাশ ছাড়াই সেখানে বসতি সম্প্রসারণের পরিকল্পনাটি অনুমোদিত হয়েছে।

অন্যদিকে, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত বেইত হাগাইয়ে নতুন ২২৫টি ইউনিট নির্মাণের মাধ্যমে আগামী বছরগুলোতে এই বসতির আকার দ্বিগুণ করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই পদক্ষেপের নেতৃত্ব দেন। দুটি বসতিতে এই পরিকল্পনা এগিয়ে নেওয়াকে ‘বসতি স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর’ হিসেবে অভিহিত করেন তিনি। তিনি বলেন, ‘আমরা কথায় নয়, কাজেই বেইত হাগাইকে দ্বিগুণ করছি।’

হেবরন হিলস রিজিওনাল কাউন্সিলের প্রধান এলিরম আজোলে এই অনুমোদনকে ‘বসতি স্থাপনের জন্য ঐতিহাসিক খবর’ বলে মন্তব্য করেন। তিনি জানান, তারা নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে এবং বসতি সম্প্রসারণে কাজ করবেন।

বর্তমানে অধিকৃত পূর্ব জেরুজালেমসহ সমগ্র পশ্চিম তীরে প্রায় ১৫৬টি অবৈধ বসতি ও ৩৬০টি বসতি ফাঁড়িতে প্রায় সাড়ে ৭ লাখ ইসরায়েলি দখলদার বসবাস করছে।

জাতিসংঘ আন্তর্জাতিক আইনের আওতায় ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে বিবেচনা করে। সংস্থাটি বারবার সতর্ক করে বলেছে যে, এ ধরনের বসতি স্থাপন কার্যক্রম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে নস্যাৎ করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও গ্রেপ্তারের ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দখলদারদের আক্রমণ, ফিলিস্তিনিদের চলাচলে বিধিনিষেধ এবং বিভিন্ন শহর ও গ্রামের প্রবেশপথ বন্ধ করে দেওয়ার ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.