আপনি পড়ছেন

সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারে প্রেসিডেন্টের একক সিদ্ধান্তের ওপর কড়াকড়ি আরোপ করতে একটি দ্বিদলীয় বিল উত্থাপন করেছেন মার্কিন আইনপ্রণেতারা। এই আইনের আওতায় মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হবে। বৃহস্পতিবার দেশটির প্রতিনিধি পরিষদের সদস্য জিমি প্যানেটা ও জো উইলসন যৌথভাবে এই আইন প্রস্তাব করেন।

ন্যাটো ছাড়তে কংগ্রেসের অনুমোদনের শর্তে মার্কিন বিল
যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পতাকা

‘ন্যাটো শিল্ড অ্যাক্ট’ নামের এই প্রস্তাবিত আইনটি জোট থেকে সদস্যপদ প্রত্যাহারের লক্ষ্যে প্রেসিডেন্টের নেওয়া যেকোনো পদক্ষেপের ওপর কংগ্রেসের তদারকি নিশ্চিত করতে একটি সংবিধিবদ্ধ কাঠামো প্রতিষ্ঠা করবে।

ন্যাটোর চুক্তি অনুযায়ী, কোনো সদস্যরাষ্ট্র আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার এক বছর পর জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট জিমি প্যানেটা এবং সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান জো উইলসনের উত্থাপিত এই বিলটি সদস্যপদ প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর যেকোনো মার্কিন সিদ্ধান্তে বাড়তি কিছু কংগ্রেসীয় শর্ত যুক্ত করবে।

জোটের ওপর প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্তগুলোতে কংগ্রেসের ভূমিকার পক্ষে যুক্তি তুলে ধরে প্যানেটা বলেন, ‘বিশ্বের ইতিহাসে ন্যাটো অন্যতম প্রভাবশালী ও সফল নিরাপত্তা জোট। ক্রমবর্ধমান হুমকি এবং বৈশ্বিক অস্থিতিশীলতার সময়ে দ্বিদলীয় ন্যাটো শিল্ড অ্যাক্ট বিদ্যমান সুরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের যেকোনো উদ্যোগ যাতে কংগ্রেসের তদারকি ও অনুমোদনের আওতায় থাকে, তা নিশ্চিত করবে।’

আইনটির সহ-উত্থাপক উইলসন জানান, এই পদক্ষেপটি জোটকে দুর্বল করতে পারে এমন যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কংগ্রেসের পূর্ণাঙ্গ বিবেচনা নিশ্চিত করবে।

বার্ষিক ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টের মাধ্যমে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহারে কংগ্রেসীয় সীমাবদ্ধতা আরোপে প্যানেটার নেওয়া পূর্ববর্তী প্রচেষ্টার ওপর ভিত্তি করেই বিলটি তৈরি করা হয়েছে।

প্রস্তাবিত আইন অনুযায়ী, ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের লক্ষ্যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের সঙ্গে পরামর্শ করতে হবে। এ ছাড়া প্রত্যাহারের যেকোনো পদক্ষেপ নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন প্রশাসনকে কংগ্রেসের কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিতে হবে।

কংগ্রেস যদি প্রত্যাহারের প্রক্রিয়াটি অব্যাহত রাখার পক্ষে ইতিবাচক অনুমোদন না দেয়, তবে ৩০ দিন পর এই প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এই আইনের ফলে অননুমোদিত প্রত্যাহার বাস্তবায়নে কেন্দ্রীয় তহবিল ব্যবহার নিষিদ্ধ হবে এবং প্রত্যাহার-সম্পর্কিত প্রস্তাবগুলো দ্রুত বিবেচনার জন্য একটি বিশেষ কংগ্রেসীয় পদ্ধতি প্রতিষ্ঠিত হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.