নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখ্যান কাতারের, গাজা নীতি নিয়ে পাল্টা তোপ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের বিরুদ্ধে জনমত প্রভাবিত করতে প্রচারণা চালানোর যে অভিযোগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এনেছেন, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে কাতার। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত কর্মকাণ্ড থেকে বিশ্ববাসীর মনোযোগ সরিয়ে নিতেই এই অভিযোগ তোলা হয়েছে বলে মন্তব্য করেছে দেশটি। বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।

এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন যে কাতার রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জনমতকে প্রভাবিত করার জন্য একটি প্রচারণা চালাচ্ছে, যা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’
তিনি আরও বলেন, ‘কাতারের বিরুদ্ধে এই ধারাবাহিক বাগাড়ম্বর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তার সরকারের চালানো নৃশংসতা এবং এর ভয়াবহ মানবিক পরিণতি থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার একটি অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।’
বিশ্বজুড়ে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে যে তীব্র সমালোচনা বাড়ছে, তা কোনো সংঘবদ্ধ প্রচারণার ফল—এমন দাবিও প্রত্যাখ্যান করেন আল-আনসারি।
তিনি বলেন, ‘বিশ্ব জনমতের এই পরিবর্তন, বিশেষ করে তরুণদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনকে স্রেফ ‘প্রভাব বিস্তারের প্রচারণা’ হিসেবে আখ্যা দেওয়া সেই প্রজন্মের সচেতনতা ও বিচারবুদ্ধিকে অপমান করার শামিল। পুরো বিশ্বের সামনে বাস্তব সময়ে মাঠে কী ঘটছে তা এই প্রজন্ম সরাসরি প্রত্যক্ষ করছে এবং সেই অনুযায়ী নিজেদের মতামত তৈরি করছে।’
তিনি আরও বলেন, নেতানিয়াহু এবং ইসরায়েলের অন্যান্য রাজনীতিবিদরা যদি আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি পরিবর্তন করতে চান, তবে কাতার বা অন্য কাউকে দোষারোপ না করে নিজেদের সরকারি নীতিমালার ওপর মনোযোগ দেওয়া উচিত।
মুখপাত্র বলেন, ‘মানুষ নিজেদের চোখে যা প্রত্যক্ষ করছে তার মাধ্যমে বিশ্ব জনমতে যে পরিবর্তন এসেছে, তার জন্য কাতার বা অন্য কাউকে দায়ী করার চেষ্টা আর বিশ্বাসযোগ্য নয়।’
এ সময় তিনি ইসরায়েলকে আগ্রাসী নীতি পরিবর্তন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং নিজেদের কর্মকাণ্ডের সম্পূর্ণ দায় নেওয়ার আহ্বান জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.