আপনি পড়ছেন

হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নেপাল, ভারত ও চীনকে নিয়ে একটি নতুন আঞ্চলিক কাঠামোর প্রস্তাব দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একই সঙ্গে তিনি বিশ্বমঞ্চে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার জোরালো দাবি জানান। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে বৃহস্পতিবার তিনি এই প্রস্তাব ও আহ্বান জানান।

নেপালের প্রধানমন্ত্রী: জলবায়ু সংকট আমরা তৈরি করিনি, চরম মূল্য দিচ্ছি
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বালেন্দ্র শাহ বলেন, বিগত মাসে উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ ধসের কারণে সুনামির মতো আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এই ভয়াবহ বিপর্যয় দেখিয়ে দিয়েছে কীভাবে পারমাফ্রস্ট গলে যাওয়া, পর্বতের ঢাল অস্থিতিশীল হওয়া এবং বরফ ও পাথরের তুষারধস, বন্যা ও ভূমিধসের ক্রমবর্ধমান ঝুঁকির মাধ্যমে জলবায়ু পরিবর্তন হিমালয়ের বাস্তুতন্ত্রকে বিপন্ন করে তুলছে।

বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে নেপালের অবদান শূন্য দশমিক ১ শতাংশেরও কম উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই সংকট তৈরি করিনি, অথচ এর জন্য আমাদের চড়া মূল্য দিতে হচ্ছে।’

নেপালের কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ আগস্টের ওই দুর্যোগে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। সাম্প্রতিক মূল্যায়নে এই ঘটনায় শত কোটি ডলারের অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির হিসাব উঠে এসেছে।

পরিস্থিতি মোকাবিলায় বালেন্দ্র শাহ নেপাল, ভারত ও চীনের যৌথ নেতৃত্বে ‘হিমালয়া ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম’ গঠনের প্রস্তাব দেন। এই কাঠামোর মাধ্যমে স্যাটেলাইট তথ্য ও বৈজ্ঞানিক অভিজ্ঞতা বিনিময়, ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ পর্যবেক্ষণ, আন্তঃসীমান্ত আগাম সতর্কবার্তা ব্যবস্থা জোরদার এবং দুর্যোগ সহায়তার সমন্বয় করা সম্ভব হবে।

তিনি বলেন, ‘হিমালয়কে বিচ্ছিন্ন তথ্যের সীমান্ত না বানিয়ে আন্তর্জাতিক সহযোগিতার একটি পরীক্ষাগার হিসেবে গড়ে তোলা হোক।’

ধনী দেশগুলোর প্রতি অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়ে নেপালের প্রধানমন্ত্রী যুক্তি দেন যে, ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ এবং ‘গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি’-এর মতো বিদ্যমান উদ্যোগগুলো এখনো পর্যাপ্ত নয়।

তিনি আরও বলেন, ‘জলবায়ু ন্যায়বিচার যেন কেবল জাতিসংঘের নথিপত্রে সীমাবদ্ধ কোনো সুন্দর বাক্য হয়ে না থাকে।’

ভয়াবহ বন্যায় বিভিন্ন জেলায় ঘরবাড়ি, সড়ক, বিদ্যালয় এবং জলবিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নেপাল তাদের আন্তর্জাতিক কূটনীতিতে জলবায়ু ন্যায়বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

আন্তর্জাতিক পদক্ষেপগুলো ছয়টি মূলনীতির ওপর গড়ে তোলা উচিত বলে জানান বালেন্দ্র শাহ। নীতিগুলো হলো—ত্রাণ, পুনর্বাসন ও পুনর্নির্মাণ এবং দায়িত্ব, ক্ষতিপূরণ ও সহনশীলতা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.