মামলা থাকলে আটকে যাবে সরকারি চাকরিজীবীদের পদোন্নতি
- Details
- by ২৪ ডেস্ক
সরকারি চাকরিতে বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা কিংবা ফৌজদারি মামলায় জড়িত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালায় মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি বন্ধ রাখার বিধান রাখা হয়েছে।

নন-ক্যাডার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন করে জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা প্রণয়নের কাজ করছে সরকার। ইতোমধ্যে এ বিষয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে এবং বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হচ্ছে।
খসড়া বিধিমালা অনুযায়ী, কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলায় অভিযোগনামা দাখিল হলে তার পদোন্নতি স্থগিত থাকবে। একইভাবে দুদকের মামলায় অভিযোগপত্র দাখিল করা হলে কিংবা ফৌজদারি মামলায় সরকারি অনুমোদনের পর সংশ্লিষ্ট কর্মচারী গ্রেপ্তার হলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতির সুযোগ থাকবে না।
দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্যও আলাদা বিধিনিষেধের প্রস্তাব করা হয়েছে। কোনো কর্মচারী লঘুদণ্ড পেলে এক বছর এবং গুরুদণ্ড পেলে দুই বছর পর্যন্ত পদোন্নতি দেওয়া হবে না। এ ছাড়া দণ্ডের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও আরও দুই বছর পদোন্নতি থেকে বিরত রাখার বিধান রাখার প্রস্তাব রয়েছে।
তবে বিভাগীয় মামলা, দুদকের মামলা বা ফৌজদারি অভিযোগ থেকে কোনো কর্মকর্তা-কর্মচারী অব্যাহতি পেলে পদ শূন্য থাকা সাপেক্ষে তাকে পদোন্নতি দেওয়ার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ধারণাগত জ্যেষ্ঠতাও পাবেন।
খসড়া বিধিমালায় অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রেও নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটি বা কমিশনের সুপারিশের ভিত্তিতে উচ্চতর স্কেলে পদোন্নতি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
বিভাগীয় পদোন্নতিতে নির্ধারিত কোটা অনুসরণ করার কথাও বলা হয়েছে খসড়ায়। নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত পদোন্নতি দেওয়া হলে ওই কর্মকর্তাদের জ্যেষ্ঠতা পদোন্নতির তারিখ থেকে গণনা করা যাবে না বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) মো. মোস্তফা জামান বলেন, নতুন বিধিমালার খসড়া তৈরি করে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হচ্ছে। এতে কিছু নতুন বিধি যুক্ত করার বিষয় রয়েছে। তবে চূড়ান্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগে নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়।
সাবেক অতিরিক্ত সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, নতুন বিধিমালা যথাযথভাবে প্রণয়ন করা না হলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে এবং সরকারকে মামলা-মোকদ্দমার মুখোমুখি হতে হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.