পরিবহন খরচ বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা
- Details
- by ২৪ ডেস্ক
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ট্রাক ও পিকআপের ভাড়া বেড়ে যাওয়ায় বাজারে শাকসবজি, ডিম, মাছ, চাল ও মুরগিসহ প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। পরিবহন ব্যয়ের এই বাড়তি চাপ পাইকারি থেকে শুরু করে সরাসরি খুচরা বাজারে গিয়ে পড়ছে।

ব্যবসায়ীরা জানান, পণ্য সরবরাহের ক্ষেত্রে বাহনভেদে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। মানিকগঞ্জ থেকে শাকসবজি এনে কারওয়ান বাজারে বিক্রি করা রহমত মিয়া জানান, মোকাম থেকে এক ট্রিপ সবজি আনতে পিকআপের ভাড়া বাবদ ৪০০ টাকা বেশি দিতে হয়েছে। একই ধরনের চিত্র চালের ক্ষেত্রেও। চাল ব্যবসায়ী সিকদার আহমেদের তথ্যানুযায়ী, চাল পরিবহনে ট্রাকপ্রতি ভাড়া প্রায় ৪ হাজার টাকা পর্যন্ত বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে চালের বিক্রয়মূল্যে।
রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট ও হাতিরপুলসহ বিভিন্ন বাজারে এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে প্রতি কেজি শিম ১৭০ থেকে ২০০ টাকা, টমেটো ও বেগুন ১০০ থেকে ১২০ টাকা, দেশি শসা ৮০ টাকা, করলা ও পটল ৮০ টাকা এবং ধুন্দুল ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙে ৭০ টাকা, কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা এবং গাজর ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মসলা জাতীয় পণ্যের মধ্যে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা, দেশি রসুন ১২০ টাকা, আমদানি করা রসুন ১৮০ টাকা এবং আদা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
পরিবহন ব্যয়ের কারণে ডিম ও মুরগির বাজারেও মূল্যবৃদ্ধি পেয়েছে। প্রতি ডজন ফার্মের ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকার ওপরে। বাজারে সোনালী মুরগির কেজি ৩৩০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। নয়াবাজার ও কাপ্তান বাজার থেকে মুরগি সংগ্রহকারী ব্যবসায়ী শাহীন জানান, পিকআপের ভাড়া ও উৎপাদন খরচ বাড়ায় বেশি দামে মুরগি কিনতে হচ্ছে। কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ী সুমন বেপারী জানান, খামারগুলো থেকে সরবরাহ কম থাকায় এবং পাইকাররা কেজিতে চার টাকা দাম বাড়ানোয় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।
মাছের বাজারেও পরিবহন ব্যয়ের সরাসরি প্রভাব পড়েছে। ট্রাকভাড়া বাড়ার কারণে আড়ত ও পাইকারি পর্যায় থেকে খুচরা বাজারে মাছের দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। হাতিরপুল বাজারে আকারভেদে ইলিশ প্রতি কেজি ১,০০০ থেকে ১,৬০০ টাকা, মাঝারি ও বড় রুই ৩৮০ থেকে ৪৫০ টাকা, কাতলা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২৪০ থেকে ২৮০ টাকা, পাঙ্গাশ ২০০ থেকে ২২০ টাকা এবং চাষের চিংড়ি ৭০০ থেকে ১,১০০ টাকায় বিক্রি হচ্ছে।
সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্যানুযায়ী, গত এক মাসে প্যাকেটজাত আটার দাম ৪ শতাংশ এবং ময়দার দাম ১৭ শতাংশ বেড়েছে। বাজারে বর্তমানে প্যাকেটজাত আটা কেজিপ্রতি ৭০ টাকা ও ময়দা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি পরিবহন, দুধ সংগ্রহ ও গোখাদ্যের ব্যয় বাড়ায় প্যাকেটজাত তরল দুধ প্রতি লিটার ১২০ টাকা এবং আধা লিটার ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট রয়েছে বলে জানান খুচরা বিক্রেতারা।
টিবিএস অবলম্বনে
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.