মাহদী আমিন: প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত
- Details
- by ২৪ ডেস্ক
বিশাল বহর পরিহার করে ছোট প্রতিনিধিদল নিয়ে মাত্র চার দিনের সফরে প্রায় ৮০টি আনুষ্ঠানিক ও উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নিয়ে কূটনৈতিক ক্ষেত্রে সক্রিয়তার নজির তৈরি করেছে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে পরিচালিত এই সফরে সীমিত পরিসরে প্রতিনিধিদল নির্বাচন করে সময়ের সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, সফরে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি বড় আনুষ্ঠানিক কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সমস্যা এবং আন্তর্জাতিক শান্তির মতো বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে।
উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী জেপি মরগান চেজ আয়োজিত প্রাতরাশ বৈঠকে ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এছাড়া আন্তর্জাতিক শান্তি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এবং গেটস ফাউন্ডেশনের সঙ্গে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্কের গতি বাড়াতে কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন সরকারপ্রধান। তিনটি দেশই তাকে সফরের আমন্ত্রণ জানায় এবং সেখানে বাংলাদেশি কর্মীদের স্বার্থরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি অধিবেশনের মধ্যে পাঁচটিতে সরাসরি বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যবিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে বাংলাদেশের অবস্থান জোরালোভাবে তুলে ধরা হয়। অন্যদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানও নারী নেতৃত্ব ফোরাম ও ফার্স্ট স্পাউসেস ডায়ালগসহ আটটি বৈশ্বিক কর্মসূচিতে অংশ নিয়ে চারটিতে বক্তব্য প্রদান করেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, জাতিসংঘে উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান ও উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.