যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে তরুণ ব্যবহারকারীদের সুরক্ষাসংক্রান্ত একটি মামলার নিষ্পত্তিতে ১১ কোটি ৬০ লাখ (১১৬ মিলিয়ন) ডলার পরিশোধ করতে সম্মত হয়েছে টিকটক। আসক্তিমূলক কাঠামোর মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের ক্ষতি করার অভিযোগে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে দায়ের করা মামলাটি শুক্রবার নিষ্পত্তির বিষয়ে টিকটক ও আলাবামার অ্যাটর্নি জেনারেলের মধ্যে একটি সমঝোতা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম আলাবামা রিফ্লেক্টর এ তথ্য প্রকাশ করেছে।

মামলা নিষ্পত্তিতে আলাবামাকে ১১ কোটি ৬০ লাখ ডলার দিচ্ছে টিকটক
টিকটক

মন্টগোমারি সার্কিট কোর্টের একজন বিচারকের জারি করা সম্মতিসূচক আদেশ (কনসেন্ট ডিক্রি) অনুযায়ী, টিকটক ক্ষতিপূরণ হিসেবে ১১ কোটি ৬০ লাখ ডলার দেবে। এছাড়া অন্য কোনো অঙ্গরাজ্য একই ধরনের চুক্তিতে যুক্ত হয় কি না, তার ওপর নির্ভর করে আলাদাভাবে ১৮ কোটি ৩০ লাখ ডলারের একটি তহবিল গঠন করবে প্ল্যাটফর্মটি।

এই সমঝোতার শর্ত অনুযায়ী, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত কিশোর-কিশোরীদের টিকটক ব্যবহারে প্রবেশাধিকার বন্ধ রাখতে হবে। একই সঙ্গে কিশোরদের জন্য দৈনিক ব্যবহারের সময়সীমা প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই ঘণ্টায় সীমাবদ্ধ রাখা এবং অভিভাবকদের জন্য তাদের সন্তানদের অ্যাকাউন্ট পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে। তবে এই চুক্তিতে টিকটক নিজেদের কোনো ভুল বা অন্যায় স্বীকার করেনি।

২০২৫ সালের এপ্রিলে আলাবামা অঙ্গরাজ্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে। মামলায় অভিযোগ আনা হয়, টিকটকের অ্যালগরিদম শিশুদের মাদক, আত্মঘাতী আচরণ ও ক্ষতিকর খাদ্যাভ্যাসের (ইটিং ডিজঅর্ডার) মতো বিপজ্জনক বিষয়ের সংস্পর্শে নিয়ে আসে এবং বিজ্ঞাপনী মুনাফার স্বার্থে তাদের প্ল্যাটফর্মে আসক্ত করে রাখে। এর আগে অনলাইন প্ল্যাটফর্মের আইনি সুরক্ষা ও গোপনীয়তা আইনের যুক্তি দেখিয়ে টিকটক মামলাটি খারিজের আবেদন করেছিল।

অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শাল এই ফলাফলকে পরিবারগুলোর জন্য একটি ‘দারুণ দিন’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সন্তানদের অ্যাপ ব্যবহারের ওপর টিকটককে এখন অভিভাবকদের সত্যিকারের তদারকির সুযোগ দিতে হবে।

অন্যদিকে এক বিবৃতিতে টিকটক বলেছে, এই ফলাফল ‘কিশোরদের সুরক্ষায় আমাদের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাগুলো ক্রমাগত উন্নত করার প্রতিশ্রুতি ও মূল লক্ষ্যের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.