আপনি পড়ছেন

জাতিসংঘকে আরও কার্যকর করে তুলতে বিশ্ব সংস্থাটিতে বড় ধরনের সংস্কারের আহ্বান জানিয়েছে জার্মানি। শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল এ আহ্বান জানান।

জাতিসংঘে বড় ধরনের সংস্কার চায় জার্মানি
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল

ইয়োহান ভাডেফুল বলেন, ‘একটি গভীর সংস্কার প্রক্রিয়া পরিচালনা করতে একজন নতুন মহাসচিব প্রয়োজন। সর্বোপরি, জাতিসংঘের কাছে আমাদের যা প্রত্যাশা এবং সংস্থাটিকে আমরা যে সক্ষমতা প্রদান করি, তার মধ্যকার ব্যবধান আমাদের দূর করতে হবে।’ জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চলতি বছরের শেষের দিকে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক আইনের অবক্ষয় নিয়ে সতর্ক করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রথমত, আমাদের এমন একটি কার্যকর জাতিসংঘ প্রয়োজন, যা সংঘাত কেবল নিয়ন্ত্রণের মধ্যে না রেখে তা নিরসনে সক্রিয় ভূমিকা পালন করবে। এমন এক সময়ে যখন কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসেবে নিরাপত্তা পরিষদ অচল হয়ে পড়েছে, তখন এটি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি কঠিন। আমাদের কার্যসূচিতে এর সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে নিরাপত্তা পরিষদ গঠিত ১৫টি দেশ নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স এর স্থায়ী সদস্য এবং তাদের ভেটো ক্ষমতা রয়েছে। বাকি ১৮৮টি সদস্য রাষ্ট্রের মধ্য থেকে প্রতি দুই বছর পরপর পালাক্রমে অবশিষ্ট ১০টি আসন বণ্টন করা হয়।

নিরাপত্তা পরিষদের সংস্কারের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসছে তুরস্ক। একইভাবে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে জার্মানি, ব্রাজিল, ভারত ও জাপান সম্মিলিতভাবে এই সংস্কারের পক্ষে অবস্থান নেয়।

মঙ্গলবার তথাকথিত জি–৪ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান, ক্রমবর্ধমান ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মুখে এ ধরনের সংস্কার এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।

ভাডেফুল এবং ব্রাজিল, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা উল্লেখ করেন, বর্তমান কাঠামোর কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার মূল দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।

চারটি দেশের মতে, জাতিসংঘের সর্বোচ্চ এই সংস্থার ‘প্রতিনিধিত্ব, বৈধতা এবং পদক্ষেপ নেওয়ার সক্ষমতা’ বর্তমানে প্রশ্নের মুখে পড়েছে। এর অন্যতম কারণ হলো ‘আট দশক পুরোনো সেকেলে একটি কাঠামো’। নিরাপত্তা পরিষদের বর্তমান গঠন বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো যথাযথভাবে মোকাবিলা করার ক্ষেত্রে একটি বাধা বলেও উল্লেখ করেছে দেশ চারটি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.