আপনি পড়ছেন

গাজায় অবিলম্বে ও টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফিলিপাইন। একই সঙ্গে দেশটি স্পষ্ট করেছে, দক্ষিণ চীন সাগর সংক্রান্ত বিরোধ পেশিশক্তির জোরে নয়, বরং আন্তর্জাতিক আইনের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ফিলিপাইনের পররাষ্ট্র সচিব মারিয়া থেরেসা পি লাজারো এই আহ্বান জানান।

ফিলিপাইন: শক্তিমত্তা নয়, বিরোধ মেটাতে হবে আইনে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দিচ্ছেন ফিলিপাইনের পররাষ্ট্র সচিব মারিয়া থেরেসা পি লাজারো

সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে লাজারো বেসামরিক নাগরিকদের সুরক্ষা, সব জিম্মির মুক্তি এবং আন্তর্জাতিক মানবিক আইনসহ আন্তর্জাতিক আইনের পূর্ণ অনুসরণের ওপর জোর দেন। এ সময় ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের ‘অবিচ্ছেদ্য অধিকারের’ প্রতি ফিলিপাইনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই স্থায়ী ও টেকসই শান্তির একমাত্র কার্যকর পথ, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন পাশাপাশি শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে।’

সামুদ্রিক নিরাপত্তার প্রসঙ্গে লাজারো জানান, হস্তক্ষেপ ও জবরদস্তিমুক্ত উন্মুক্ত ও নিরাপদ সমুদ্র ফিলিপাইনের নিরাপত্তা ও অর্থনীতির পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশনকে (আনক্লস) ‘সমুদ্রের সংবিধান’ হিসেবে উল্লেখ করেন তিনি। ২০১৬ সালে দক্ষিণ চীন সাগর নিয়ে গঠিত আন্তর্জাতিক সালিশি আদালতের ঐতিহাসিক রায়ের এক দশক পেরিয়ে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এই রায়কে ‘চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক’ বলে অভিহিত করেন।

লাজারো বলেন, ‘ফিলিপাইন তার এই বিশ্বাসে অটল যে বিরোধগুলো সহিংসতা ও শক্তির মাধ্যমে নয়, বরং কূটনীতি ও আইনের মাধ্যমে সমাধান করতে হবে।’

দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে ফিলিপাইন ও চীনের মধ্যে পরস্পরবিরোধী দাবি রয়েছে। তবে ২০১৬ সালের সালিশি আদালতের দেওয়া রায় শুরু থেকেই বেইজিং প্রত্যাখ্যান করে আসছে।

বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৈশ্বিকভাবে নিয়ন্ত্রণের ওপরও জোর দেন লাজারো। তিনি সতর্ক করে বলেন, ‘দৃঢ় শাসনকাঠামো, প্রয়োগযোগ্য নৈতিক মানদণ্ড ও শক্তিশালী আইনি সুরক্ষাবলয়’ ছাড়া এআই বৈষম্যকে আরও গভীর করতে পারে এবং পদ্ধতিগত ঝুঁকি তৈরি করতে পারে।

জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে লাজারো জানান, আগস্ট থেকে শুরু হওয়া ঝড় ও মৌসুমি বৃষ্টিতে ফিলিপাইনের ২৭ লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি প্যারিস চুক্তি দ্রুত বাস্তবায়ন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত তহবিলের পূর্ণ কার্যকারিতার তাগিদ দেন।

এছাড়া সমুদ্রগামী নাবিকদের বিভিন্ন ঝুঁকির কথা তুলে ধরে তিনি জানান, বৈশ্বিক বাণিজ্যে সহায়তাকারী প্রায় ২০ লাখ নাবিকের মধ্যে ২৫ শতাংশের বেশি ফিলিপাইনের নাগরিক।

উন্নয়নশীল অঞ্চলগুলোর বৃহত্তর অংশীদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আরও প্রতিনিধিত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার আহ্বান জানান লাজারো। একই সঙ্গে জাতিসংঘে একজন নারী মহাসচিব নিয়োগের ‘ঐতিহাসিক আকাঙ্ক্ষার’ কথাও তুলে ধরেন তিনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.