আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রে যেসব অভিবাসীর বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের সাজা বা বিচারাধীন অভিযোগ নেই, তাদের গ্রেপ্তার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এ তথ্য সামনে এসেছে।

অপরাধে জড়িত নন এমন অভিবাসীদের গ্রেপ্তার বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণকারী সংস্থার এক কর্মকর্তার অভিযান

দ্য ডেইলি ওয়্যারের এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই নির্দেশনার আওতায় কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তারা কেবল অপরাধে দণ্ডপ্রাপ্ত বা ফৌজদারি অভিযোগ থাকা অভিবাসীদের গ্রেপ্তার করতে পারবেন। যাদের বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কারাদেশ রয়েছে কিন্তু কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই, তাদের গ্রেপ্তার করা হবে না।

সংস্থার অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, নতুন নির্দেশনার ফলে তথাকথিত ‘সহযোগী গ্রেপ্তার’ (কোল্যাটেরাল অ্যারেস্ট) প্রক্রিয়াও বন্ধ হয়ে যাবে। এর মাধ্যমে কোনো অপরাধীকে আটকের অভিযান পরিচালনার সময় আশপাশে থাকা বৈধ কাগজপত্রহীন অন্য অভিবাসীদেরও আটক করতে পারতেন কর্মকর্তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিবাসন নীতি ও আইসিইর কার্যক্রম নিয়ে দেশজুড়ে বাড়তে থাকা নজরদারি এবং সমালোচনার মধ্যেই এমন পদক্ষেপের খবর এলো।

তবে এই পরিবর্তনে আইসিইর কয়েকজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছেন। একটি সূত্রের মতে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

একটি সূত্র বলে, ‘আমাদের ধারণা, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। নির্বাচনের আগে পরিস্থিতি শান্ত রাখতেই তারা এমনটা করার চেষ্টা করছে।’

আরেকটি সূত্র মন্তব্য করে, ‘এর ফলে আমরা গ্রেপ্তারের সংখ্যা কমে যেতে দেখব।’

টেক্সাস অঙ্গরাজ্যে একটি গাড়ি থামানোর চেষ্টার সময় আইসিইর এক কর্মকর্তার গুলিতে ভেনেজুয়েলার এক নাগরিক আহত হওয়ার ঘটনার প্রায় এক সপ্তাহ পর এই পরিবর্তনের খবরটি প্রকাশ পায়।

অন্য একটি কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দায়িত্ব পালনের পর গত বছর আইসিইতে যোগ দেওয়া ওই কর্মকর্তাকে বডি ক্যামেরা দেওয়া হয়েছিল। তবে মার্কিন সংবাদমাধ্যমে ফেডারেল কর্মকর্তাদের বরাতে জানানো হয়, ঘটনার সময় তিনি ক্যামেরাটি পরে ছিলেন না।

দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, এ ঘটনার পর আইসিই তাদের অভ্যন্তরীণ এক নোটিশে কর্মকর্তাদের মনে করিয়ে দেয় যে কোনো ধরনের অভিযান পরিচালনার সময় তাদের অবশ্যই বডি ক্যামেরা চালু রাখতে হবে।

এদিকে ভেনেজুয়েলার নাগরিক উইলবার রাফায়েল গার্সেস পেরেজকে আগামী ৩০ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন এক মার্কিন ফেডারেল বিচারক। এর ফলে তার তাৎক্ষণিক বহিষ্কারাদেশ সাময়িকভাবে স্থগিত রয়েছে।

আইসিইর এক সূত্র এই নির্দেশনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট অবগত আছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করে বলে, ‘আমি আশা করি ট্রাম্প এই বাজে বিষয়টি জানতে পারবেন এবং এর ইতি ঘটাবেন।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.