ইসরায়েলের ফ্লাইট অবতরণে মরিশাসের নিষেধাজ্ঞা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েল থেকে আসা একটি নির্ধারিত ফ্লাইটকে অবতরণের অনুমতি দেয়নি আফ্রিকার দ্বীপরাষ্ট্র মরিশাস। দেশটির কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ফ্লাইটটি বাতিল করতে হয়েছে। শনিবার ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়, এয়ার সেশেলসের ফ্লাইটটি ইসরায়েল থেকে মরিশাসের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে মরিশাস কর্তৃপক্ষ শেষ পর্যন্ত অবতরণের অনুমতি না দেওয়ায় যাত্রাটি বাতিল করা হয়।
ফ্লাইটটির আয়োজক ইসরায়েলি ট্যুর অপারেটর ‘স্পিরিট ওয়ার্ল্ড প্রোডাকশনস’ জানায়, কয়েক মাস আগেই ফ্লাইট পরিচালনার সব ধরনের অনুমোদন নেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘রাজনৈতিক ও কূটনৈতিক বিবেচনার’ ভিত্তিতে এই অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে বলে তাদের অবহিত করা হয়েছে।
তবে এই সিদ্ধান্তের বিষয়ে মরিশাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলের চ্যানেল ১২-কে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় মরিশাসের প্রতিনিধিদলের অনুপস্থিত থাকার ঘটনার সঙ্গে এই ফ্লাইট বাতিলের যোগসূত্র রয়েছে।
ফ্লাইটটি বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়া যাত্রীদের পরবর্তী ব্যবস্থা করতে এয়ার সেশেলস ও কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে স্পিরিট ওয়ার্ল্ড প্রোডাকশনস।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.