আপনি পড়ছেন

আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশটির পাঁচটি বিরোধী দলের শীর্ষ নেতারা কৌশলগত ঐক্য গড়ে তুলেছেন। শনিবার এই সমঝোতার তীব্র সমালোচনা করে বিরোধী দলগুলোর বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

পদত্যাগের দাবিতে বিরোধীরা একাট্টা হওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

বিরোধী নেতাদের ঐক্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু দাবি করেন, ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোট অন্যান্য বিরোধী নেতা ইয়ার লাপিদ, ইয়ার গোলান, নাফতালি বেনেট, আভিগদোর লিবারম্যান এবং আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের অপচেষ্টা চালাবেন।

নিজের ডানপন্থী রাজনৈতিক দলের অবস্থানের কথা তুলে ধরে মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহু লেখেন, ‘শুধুমাত্র একটি শক্তিশালী লিকুদ পার্টিই তাদের থামাতে পারবে।’

এ সময় তিনি বিরোধী নেতাদের বৈঠকের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সম্পাদিত ছবি পোস্ট করেন, যাতে ইউনাইটেড আরব লিস্টের নেতা মনসুর আব্বাস এবং হাদাশ-তা’আলের নেতা আহমাদ তিবিকে যুক্ত করা হয়।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের যৌথ রণকৌশল চূড়ান্ত করতে তেল আবিবে লাপিদের বাসভবনে বিরোধী পাঁচ নেতা এক বৈঠকে মিলিত হন।

উক্ত বৈঠকে অংশ নেন ইেশ আতিদের নেতা লাপিদ, ইয়াশারের আইজেনকোট, টুগেদার দলের বেনেট, ইসরায়েল বেইতেনুর লিবারম্যান এবং ডেমোক্র্যাটসের গোলান।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ নথিতে পাঁচ নেতা জানান, দলগুলোর মধ্যে আদর্শিক মতপার্থক্য থাকা সত্ত্বেও বর্তমান সরকারকে অপসারণ করাই তাদের ‘সর্বোচ্চ অভিন্ন লক্ষ্য’।

একটি নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক প্রচার না চালানোর অঙ্গীকার করেন নেতারা। একই সঙ্গে নির্বাচনে ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং বিরোধী শিবিরের সমর্থন সম্প্রসারণে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেন তারা। তবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কে মনোনীত হবেন, সে বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি এসব বিরোধী নেতা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.