আপনি পড়ছেন

পরবর্তী সরকারে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর এবং গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বিতাড়ন প্রক্রিয়া জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির। রবিবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রচারিত একটি ভিডিওর মাধ্যমে তিনি এই চরমপন্থি অবস্থানের কথা জানান।

ইসরায়েলে প্রতিরক্ষামন্ত্রীর পদ দাবি করে ফিলিস্তিনিদের বিতাড়নের হুঁশিয়ারি বেন-গভিরের
ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির

প্রকাশিত ওই ভিডিও ফুটেজে বেন-গভিরকে ফিলিস্তিনি বন্দি হাসান সালামেহর কারাকক্ষের ভেতরে দেখা যায়। সালামেহ ১৯৯৬ সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছেন।

ভিডিওতে সালামেহকে উদ্দেশ করে বেন-গভিরকে বলতে শোনা যায়, ‘আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে চাই।’

ভিডিওটির সঙ্গে যুক্ত বার্তায় বেন-গভির জানান, পরবর্তী সরকারে প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হলে তিনি সালামেহর মতো বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর নিশ্চিত করতে কাজ করবেন। একই সঙ্গে তিনি গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের তথাকথিত ‘স্বেচ্ছায় অভিবাসন’ বা বিতাড়ন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।

তিনি স্পষ্ট করেছেন, ভবিষ্যতে যেকোনো সরকার গঠনে যোগদানের পূর্বশর্ত হিসেবে তার দল ‘জিউইশ পাওয়ার’ প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব দাবি করবে।

বেন-গভির ইতিপূর্বে বহুবার তথাকথিত ‘স্বেচ্ছায় অভিবাসন’-এর নামে গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে ফিলিস্তিনি জনগণ ও আরব বিশ্বের দেশগুলো তার এই পরিকল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, ১৯৯০-এর দশকে একাধিক হামলার ঘটনায় ইসরায়েলি আদালত সালামেহকে দোষী সাব্যস্ত করে কয়েকটি যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ইসরায়েলের দাবি অনুযায়ী, ওইসব হামলায় বহু ইসরায়েলি নাগরিক হতাহত হয়েছিলেন।

এর আগে মার্চ মাসে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ রেখে একটি আইন অনুমোদন করে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। বেন-গভির ও তার দল এই আইনের অন্যতম প্রধান সমর্থক ছিল। ফিলিস্তিনি বন্দিদের ওপর বিরূপ প্রভাব ফেলার আশঙ্কায় আরব ও আঞ্চলিক দেশগুলোতে ওই আইনের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ও বিক্ষোভের সৃষ্টি হয়।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নেসেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.