এসএসসির খাতা মূল্যায়ন: ভুল করা শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা
- Details
- by ২৪ ডেস্ক
এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে বড় ধরনের অসঙ্গতি ধরা পড়ার পর সংশ্লিষ্ট পরীক্ষকদের চিহ্নিত করে জবাবদিহিতা ও শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, উত্তরপত্র মূল্যায়নে যেসব শিক্ষক গাফিলতি বা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, তাদের শনাক্ত করা হয়েছে। ওই খাতাগুলো আলাদা করে একটি কমিটির মাধ্যমে পরীক্ষকদের দুর্বলতা চিহ্নিত করা হবে। পরবর্তীতে তাদের বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
এবার খাতা পুনর্মূল্যায়নের জন্য ১২ লাখ ৮৬ হাজার আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ৫৬ হাজার ২৫৯ জনের নম্বর এবং ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। ফেল করা শিক্ষার্থীদের মধ্য থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন। এছাড়া নতুন করে সর্বোচ্চ গ্রেড বা জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।
আগের নিয়ম অনুযায়ী শুধু প্রাপ্ত নম্বর যোগ করা হলেও এবার ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন সংশোধন করে পুরো খাতা নতুন করে মূল্যায়নের বিধান যুক্ত করা হয়। এ বছর ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৬২ দশমিক ২৫ শতাংশ।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগামী ৫ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষকদের হাতে নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদ তুলে দেবেন।
এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি প্রক্রিয়ায় অনিয়ম ঠেকাতে ভবিষ্যতে সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.