পারকিনসন একটি দীর্ঘমেয়াদি স্নায়বিক রোগ, যা মূলত মস্তিষ্কের নড়াচড়া নিয়ন্ত্রণকারী স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মানবদেহের স্বাভাবিক গতিবিধিকে বাধাগ্রস্ত করে। মস্তিষ্কে ডোপামিন উৎপাদনকারী কোষগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হলে এই ব্যাধির বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করে। রোগটির প্রাথমিক লক্ষণগুলো শুরুতে এতটাই সূক্ষ্ম ও মৃদু থাকে যে আক্রান্ত ব্যক্তি বা পরিবারের সদস্যরা তা সহজে চিহ্নিত করতে পারেন না।

শুধু হাত কাঁপা নয়, পারকিনসনের আরও যেসব প্রাথমিক লক্ষণ আছে
ছবি - সংগৃহীত

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, চলাফেরায় পরিবর্তন বা হালকা কাঁপুনি দেখা দিলেই নিশ্চিতভাবে পারকিনসন হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। কারণ অন্য শারীরিক জটিলতার কারণেও এ ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে। তবে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে দাঁড়ানো বা হাঁটার সময় সামনের দিকে ঝুঁকে পড়া, কথা বলার স্বর হঠাৎ নিচু ও কর্কশ হওয়া কিংবা মুখের ভাবভঙ্গি অভিব্যক্তিহীন হয়ে পড়ার মতো লক্ষণগুলো নিয়মিত দেখা দিলে অবহেলা করা উচিত নয়। চিকিৎসাবিজ্ঞানে মুখের এই স্বাভাবিক পরিবর্তনহীনতাকে ‘মাস্কিং’ বা ‘হাইপোমিমিয়া’ বলা হয়, যার সঙ্গে চোখের পলক ফেলার হারও লক্ষণীয়ভাবে কমে আসতে পারে।

রোগটির একটি অন্যতম প্রাথমিক সতর্কবার্তা হলো হাতের লেখার আকারে আকস্মিক পরিবর্তন আসা। এতে অক্ষরগুলো আগের তুলনায় অস্বাভাবিক ছোট ও ঘন হয়ে যায় এবং শব্দগুলোর মধ্যবর্তী ফাঁকা স্থান সংকুচিত হয়ে পড়ে। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এই অবস্থাকে ‘মাইক্রোগ্রাফিয়া’ বলা হয়। এর পাশাপাশি আঙুল, হাত বা পায়ে মৃদু কাঁপুনি সৃষ্টি হতে পারে, যা সাধারণত কোনো কাজ করার চেয়ে শরীর সম্পূর্ণ বিশ্রামে থাকার সময়েই বেশি দৃশ্যমান হয়।

পারকিনসনের প্রভাবে শরীরের পেশি শক্ত হয়ে যেতে পারে এবং শারীরিক তৎপরতা ধীরগতির হয়ে পড়ে। এই অবস্থাকে ‘ব্র্যাডিকাইনেসিয়া’ নামে অভিহিত করা হয়। বয়স বাড়ার কারণে সকালে শরীরে কিছুটা জড়তা থাকা স্বাভাবিক হলেও আক্রান্তদের ক্ষেত্রে সারা দিনই ছোট পদক্ষেপে হাঁটা ও চলাফেরার স্বাভাবিক সমন্বয়ের অভাব দেখা যায়। একই সঙ্গে অনিদ্রা, ঘুমের মধ্যে স্পষ্ট ও ভীতিকর স্বপ্ন দেখা কিংবা রাতে পা নাড়ানোর তীব্র তাগিদ সৃষ্টির মতো ঘুমের সমস্যাও এই স্নায়বিক রোগের গুরুত্বপূর্ণ উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। দৈনন্দিন জীবনে এ ধরনের পরিবর্তনের পুনরাবৃত্তি ঘটলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.