মিয়ানমারের দেড় হাজার নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের মাঝেই মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার প্রায় দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠানোর মধ্য দিয়ে এই প্রত্যাবাসন কর্মসূচির প্রথম ধাপ শুরু হয়। আটক কেন্দ্রগুলো থেকে ‘স্বেচ্ছায়’ নিজ দেশে ফিরতে সম্মত হওয়া পাঁচ হাজার মিয়ানমার নাগরিকের মধ্যে এরা প্রথম দল।

উত্তর-পশ্চিম মালয়েশিয়ার লুমুত নৌঘাঁটির কাছে অবস্থিত মজলিস পেরবান্দারান মানজুং স্টেডিয়ামে পুলিশের পাহারায় বহু বাস এসে পৌঁছায়। তবে স্টেডিয়াম চত্বরে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সেখানে অভিবাসীদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পাশের নৌঘাঁটিতে নেওয়া এবং জাহাজযোগে মিয়ানমারে পাঠানো হবে।
মঙ্গলবার পাঠানো এই দলে কতজন রোহিঙ্গা রয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি এবং মালয়েশীয় কর্তৃপক্ষও কোনো সংখ্যা প্রকাশ করেনি। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া মিয়ানমারের এক লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর মধ্যে দুই-তৃতীয়াংশই নিপীড়িত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের।
জুলাই মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন, মিয়ানমার পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে। এই বিরল প্রত্যাবাসন উদ্যোগ মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গাকে আটক করার পর এই প্রত্যাবাসন পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল। দেশটির উত্তরাঞ্চলীয় পেনাং রাজ্যের একটি অনানুষ্ঠানিক বসতি থেকে উচ্ছেদের হুমকি পাওয়ার পর সহায়তার আশায় ওই শরণার্থীরা সেখানে জড়ো হয়েছিলেন। পরবর্তীতে তাদের কাছে জাতিসংঘের বৈধ কাগজপত্র থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে মিয়ানমার চলতি মাসের শুরুর দিকে বিদেশে বাস্তুচ্যুত হওয়া নিজ নাগরিকদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দেয়।
প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মিয়ানমারের অভ্যুত্থানকারী নেতা ও বর্তমান বেসামরিক প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানাবেন বলেও উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ শরণার্থী জনগোষ্ঠীর আশ্রয়স্থল হওয়া সত্ত্বেও মালয়েশিয়া ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি এবং দেশটি আনুষ্ঠানিকভাবে কাউকে শরণার্থীর মর্যাদাও দেয় না।
এএফপির তথ্য যাচাইকারীদের অনুসন্ধানে দেখা গেছে, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীরা অনলাইনে ভুয়া ও বিভ্রান্তিকর প্রচারণার শিকার হচ্ছেন। মানবাধিকারকর্মীদের মতে, এর ফলে দেশটিতে অভিবাসীবিদ্বেষ ও ভয়ভীতি ছড়িয়ে পড়ছে। মূলত ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানের মুখে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই জনগোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষ পালিয়ে দেশটিতে আশ্রয় নিতে বাধ্য হন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.