আপনি পড়ছেন

পশ্চিমা গণমাধ্যমের তথাকথিত ‘চতুর্থ স্তম্ভ’ ধারণার কার্যকারিতা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং এটি এখন বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের বদলে নির্দিষ্ট স্বার্থে জনমত প্রভাবিত করার মনস্তাত্ত্বিক হাতিয়ারে পরিণত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এই দাবি করেছেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্রেগরি জে. সিমনস।

অধ্যাপক সিমনস: পশ্চিমা গণমাধ্যমের 'চতুর্থ স্তম্ভ' ধারণা এখন মৃত
সুইডিশ অধ্যাপক সিমনস

বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব গণমাধ্যম: নৈতিক জবাবদিহি ও আত্মসমালোচনা’ শীর্ষক এই আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে অধ্যাপক সিমনস সমকালীন বৈশ্বিক ভূরাজনীতি, তথ্য নিয়ন্ত্রণ এবং পশ্চিমা গণমাধ্যমের পক্ষপাতদুষ্ট চরিত্র বিশদভাবে তুলে ধরেন।

মূল প্রবন্ধে গ্রেগরি জে. সিমনস উল্লেখ করেন, উন্নত বিশ্বের গণমাধ্যমকে সমাজ ও রাষ্ট্রের নিরপেক্ষ ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে তুলে ধরার যে আদর্শিক প্রচার চালানো হয়, বাস্তবে তা অর্থহীন। বর্তমান প্রেক্ষাপটে পশ্চিমা মূলধারার সংবাদমাধ্যমগুলো তথ্য জানানোর মৌলিক দায়িত্ব পালন না করে বরং অনৈতিক ও প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের পক্ষে জনমত তৈরি করছে। তথ্যকে কৌশলগত সুবিধায় ব্যবহারের মাধ্যমে মানুষের চিন্তাভাবনাকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালনা করাই এই মনস্তাত্ত্বিক যুদ্ধের মূল লক্ষ্য।

প্রতিপক্ষের বয়ান বা ন্যারেটিভ নিয়ন্ত্রণের ওপর জোর দিয়ে তিনি জানান, চলমান বৈশ্বিক সংঘাত কেবল সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং তথ্যের জগতেও বড় ধরনের লড়াই চলছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিকল্প মাধ্যমের প্রসারের ফলে মূলধারার পশ্চিমা গণমাধ্যমের একচ্ছত্র নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর পাশাপাশি পশ্চিমা রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা হ্রাস পাওয়ার ফলে কৌশলগত লড়াইয়ে তারা ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে।

সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশস্থ রুশ দূতাবাসের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা, ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ ইহসানুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো. নিসতার জাহান কবীর।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.