চিনিযুক্ত খাবার বা মিষ্টি খেলে শিশুরা অতিচঞ্চল হয়ে ওঠে বলে প্রচলিত ধারণা থাকলেও বৈজ্ঞানিক গবেষণায় এর পক্ষে কোনো শক্ত প্রমাণ মেলেনি। একাধিক দীর্ঘমেয়াদি বিশ্লেষণে দেখা গেছে, সাধারণ চিনি শিশুদের আচরণ কিংবা তাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতায় দৃশ্যমান কোনো পরিবর্তন তৈরি করে না। চিকিৎসা গবেষকদের মতে, তথাকথিত ‘সুগার রাশ’ বা মিষ্টি খাওয়ার পর শিশুদের চঞ্চল হয়ে ওঠার বিষয়টি মূলত একটি মনস্তাত্ত্বিক ভ্রান্ত ধারণা।

মিষ্টি খেলে কি সত্যিই শিশুরা লাগামহীন হয়ে পড়ে?
ছবি - সংগৃহীত

আচরণগত পরিবর্তন না ঘটালেও শিশুদের অবাধে অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার খাওয়ানো নিরাপদ নয়। গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, অতিরিক্ত চিনি খাওয়ার কারণে শিশুদের দাঁতের ক্ষয়, অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এবং হৃদ্‌রোগের মারাত্মক ঝুঁকি সৃষ্টি হতে পারে। এমনকি মনোযোগ ঘাটতি ও অতিচঞ্চলতাজনিত সমস্যা বা এডিএইচডির সঙ্গে মিষ্টি খাবারের সরাসরি যোগসূত্র নিয়েও নিশ্চিত কোনো প্রমাণ মেলেনি। বরং গবেষকদের ধারণা, এ ধরনের আচরণগত সমস্যায় ভোগা শিশুদের মধ্যে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বেশি থাকে, যার কারণে তারা চিনিযুক্ত খাবার বেশি গ্রহণ করতে পারে।

চিনির সঙ্গে শিশুদের আচরণের প্রভাব যাচাইয়ে গত কয়েক দশকে একাধিক নিরপেক্ষ পরীক্ষা চালানো হয়। ১৯৯৫ সালে প্রকাশিত এক সমন্বিত বিশ্লেষণে ১৬টি বৈজ্ঞানিক প্রতিবেদনের ২৩টি পরীক্ষার ফল পর্যালোচনা করা হয়েছিল। সেখানে শিশু ও অভিভাবক কারও জানা ছিল না কে চিনি খাচ্ছে আর কে চিনির বিকল্প কৃত্রিম উপাদান খাচ্ছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ চিনি শিশুদের আচরণে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। পরবর্তীতে ২০১৭ সালে প্রায় তিনশত শিশুর ওপর পরিচালিত অপর এক গবেষণায় অতিরিক্ত চিনি খাওয়ার পরও শিশুদের আচরণ বা ঘুমের সমস্যার কোনো সরাসরি সংযোগ পাওয়া যায়নি।

গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, শিশুর আচরণ নিয়ে মূলত অভিভাবকদের নিজস্ব পূর্বধারণাই বড় ভূমিকা রাখে। ১৯৯৪ সালের একটি বিশেষ গবেষণায় যেসব মা বিশ্বাস করেছিলেন তাদের সন্তান চিনি খেয়েছে, তারা সন্তানকে বেশি চঞ্চল হিসেবে মূল্যায়ন করেছিলেন। অথচ বাস্তবে তাদের সন্তানদের কোনো চিনিই দেওয়া হয়নি, দেওয়া হয়েছিল সাধারণ বিকল্প উপাদান। এতে স্পষ্ট হয়, চিনি খেলে সন্তান চঞ্চল হবে—অভিভাবকদের এমন পূর্বপ্রত্যাশাই তাদের মূল্যায়নে বিভ্রান্তি তৈরি করে।

পাশাপাশি পরিবেশগত কারণকেও শিশুদের বাড়তি চঞ্চলতার বড় উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে। শিশুরা সাধারণত জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান বা যেকোনো উৎসবের পরিবেশেই বেশি মিষ্টি ও চকলেট খাওয়ার সুযোগ পায়। একই সময়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা ও দৌড়ঝাঁপের সুযোগ পেয়ে তারা স্বাভাবিকভাবেই আনন্দ প্রকাশ করে। ফলে পরিবেশের আনন্দ আর মিষ্টি খাওয়ার প্রভাবকে অভিভাবকেরা অনেক সময় গুলিয়ে ফেলেন। তাই আচরণ নিয়ন্ত্রণের যুক্তিতে নয়, শিশুর সামগ্রিক শারীরিক সুস্থতা নিশ্চিত করতেই খাদ্যতালিকায় অতিরিক্ত চিনি সীমিত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.