মাহদী আমিন: জাতিসংঘে গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী
- Details
- by ২৪ ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মানবিক রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বনেতৃত্বের পাশাপাশি জাতিসংঘ মহাসচিবও বাংলাদেশের নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে এই গণতান্ত্রিক অভিযাত্রার স্বীকৃতি দিয়েছেন।

বুধবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক অর্জন তুলে ধরেন তাঁর কার্যালয়ের উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি উল্লেখ করেন, বিশ্বনেতাদের পক্ষ থেকে পাওয়া এই ইতিবাচক স্বীকৃতি ও অভিনন্দন দেশের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য।
চার দিনের এই সফরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, সফরকালে মোট ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে মুসলিম দেশগুলোতে জনশক্তি রপ্তানি বাড়ানো এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে ঐকমত্য হয়েছে। একই সঙ্গে গত সাত মাসে দেশের মানবাধিকার সুরক্ষায় সরকারের নেওয়া নানা পদক্ষেপের বিষয়গুলোও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হয়েছে।
রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রী অধিবেশনে পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছেন। মুখপাত্র জানান, এই সংকটের মূল উৎস মিয়ানমারেই এর টেকসই সমাধান নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বৈশ্বিক নেতৃত্ব বাংলাদেশের মানবিক উদারতার প্রশংসা করেছে। এছাড়া সাধারণ পরিষদের মঞ্চে ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে সুস্পষ্ট বক্তব্য রাখার পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ গড়ার রূপরেখা ঘোষণা করেন সরকারপ্রধান।
সফরকালে বিশ্বব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ‘ফ্যামিলি কার্ড’সহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ফলে বাংলাদেশ বিমানের বহর আরও বিস্তৃত করার সম্ভাবনা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.