মধ্যপ্রাচ্য সংকটে বিশ্বজুড়ে কমেছে বিমানযাত্রী
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের এয়ারলাইনসগুলোর ব্যবসায় বড় ধরনের মন্দার প্রভাবে বিশ্বজুড়ে আগস্ট মাসে আকাশপথে যাত্রী পরিবহন কমেছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) বুধবার এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, আগের বছরের একই সময়ের তুলনায় আগস্টে বিশ্বব্যাপী আকাশপথে যাত্রী চাহিদা শূন্য দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

আইএটিএ জানিয়েছে, আগস্টে আসন সক্ষমতা শূন্য দশমিক ৩ শতাংশ বাড়লেও রেভিনিউ প্যাসেঞ্জার কিলোমিটার অনুযায়ী মোট চাহিদা কমেছে। একই সময়ে প্যাসেঞ্জার লোড ফ্যাক্টর বা আসন পূরণের হার শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৮৫ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।
মধ্যপ্রাচ্যের এয়ারলাইনসগুলোকে বাদ দিলে বিশ্বব্যাপী যাত্রী চাহিদা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা জুলাই মাসের প্রবৃদ্ধির তুলনায় অর্ধেক। এ বিষয়ে আইএটিএ-এর টেকসই উন্নয়ন বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ মারি ওয়েনস থমসেন বলেন, ‘২০২৫ সালের আগস্টের তুলনায় আকাশপথে পরিবহনের বৈশ্বিক চাহিদা শূন্য দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের বিমান সংস্থাগুলোর ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।’
আগস্টে মধ্যপ্রাচ্যের এয়ারলাইনসগুলোর সামগ্রিক যাত্রী চাহিদা ১৪ দশমিক ৬ শতাংশ কমেছে এবং আসন সক্ষমতা কমেছে ৯ দশমিক ৩ শতাংশ। ওয়েনস থমসেন বলেন, জ্বালানির উচ্চমূল্য ভ্রমণকারীদের ক্রয়ক্ষমতা হ্রাস করায় এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে গ্রাহকরা ভ্রমণ বাজেট কাটছাঁট করছেন কি না, তা পরবর্তী তথ্যগুলোতে স্পষ্ট হবে। তবে অক্টোবর মাসের ফ্লাইটের অগ্রিম সময়সূচি সতর্ক আশাবাদের ইঙ্গিত দিচ্ছে এবং এ সময়ে আসন সক্ষমতা ২ শতাংশ বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।
আইএটিএ-এর হিসাব অনুযায়ী, আগস্টে আন্তর্জাতিক রুটে যাত্রী চাহিদা শূন্য দশমিক ৯ শতাংশ কমেছে, যদিও আসন সক্ষমতা ছিল অপরিবর্তিত। তবে মধ্যপ্রাচ্যের সংস্থাগুলোকে বাদ দিলে আন্তর্জাতিক চাহিদা ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। সংস্থাটি জানায়, ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের এভিয়েশন খাতে যে ধীরগতির স্থিতিশীলতা দেখা যাচ্ছিল, তা বদলে গিয়ে অঞ্চলটির আন্তর্জাতিক যাত্রী পরিবহন ১৪ দশমিক ২ শতাংশ কমেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য-এশিয়া রুটে সংকোচনের হার বেড়ে ১১ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৬ শতাংশ।
আন্তর্জাতিক চাহিদার ক্ষেত্রে ইউরোপীয় এয়ারলাইনসগুলো ২ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং ইউরোপ-এশিয়া রুটে যাত্রী পরিবহন বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ। তবে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি প্রধান বাজারে যাত্রী কমার কারণে ট্রান্সআটলান্টিক রুটে ট্রাফিক কমেছে ২ দশমিক ৪ শতাংশ। এছাড়া উত্তর আমেরিকার এয়ারলাইনসগুলোর আন্তর্জাতিক চাহিদা ১ দশমিক ৭ শতাংশ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এয়ারলাইনসগুলোর চাহিদা শূন্য দশমিক ১ শতাংশ কমেছে। বিপরীতে আফ্রিকা ও লাতিন আমেরিকার এয়ারলাইনসগুলো উভয়েই আন্তর্জাতিক চাহিদায় ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
বৈশ্বিক অভ্যন্তরীণ বিমান চলাচলের ক্ষেত্রে আসন সক্ষমতা শূন্য দশমিক ৭ শতাংশ বাড়লেও আগস্টে সামগ্রিক অভ্যন্তরীণ যাত্রী চাহিদা শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে বলে আইএটিএ জানিয়েছে। এছাড়া অভ্যন্তরীণ লোড ফ্যাক্টর ১ দশমিক ১ শতাংশ কমে ৮৫ দশমিক ৩ শতাংশ হয়েছে। অভ্যন্তরীণ রুটে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে ভারত, যেখানে চাহিদা কমেছে ৭ দশমিক ৫ শতাংশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ট্রাফিক ২ দশমিক ৯ শতাংশ এবং জাপানের ২ শতাংশ কমেছে। তবে গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণে ভর করে চীনের অভ্যন্তরীণ চাহিদা ৫ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ব্রাজিল ও অস্ট্রেলিয়ায় যথাক্রমে ৪ দশমিক ৩ শতাংশ ও ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.