যুক্তরাজ্যে কমেছে বাড়ির দাম
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যে আবাসন খাতে ঋণের উচ্চ সুদ এবং পারিবারিক ব্যয়ের বাড়তি চাপের কারণে সেপ্টেম্বরে বাড়ি বিক্রির দামে বড় ধরনের পতন দেখা গেছে। মে মাসের পর দেশটিতে মাসিক হিসাবে এটিই বাড়ির দামে সবচেয়ে বড় পতন।

আবাসন ঋণদাতা সংস্থা ‘ন্যাশনওয়াইড বিল্ডিং সোসাইটি’র পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বাড়ি বিক্রির গড় দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ২ লাখ ৭৪ হাজার ২৫১ পাউন্ডে (প্রায় ৩ লাখ ৬৩ হাজার ৫২৩ মার্কিন ডলার) নেমে এসেছে। অথচ অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, এ সময়ে বাড়ি বিক্রির দাম অপরিবর্তিত থাকবে।
পাঁচ মাসের মধ্যে এটি বাড়ি বিক্রির দামে চতুর্থ পতন এবং চলতি বছরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মাসিক দরপতন। এর আগে মে মাসে বাড়ি বিক্রির দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমেছিল, যখন সম্ভাব্য ক্রেতারা মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব অনুভব করতে শুরু করেছিলেন।
এর আগে আগস্টে বাজারে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গিয়েছিল। সে সময় মাসিক ভিত্তিতে দাম শূন্য দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং বার্ষিক প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৬ শতাংশ। ওই মাসে একটি বাড়ির গড় দাম ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৬৫ পাউন্ড।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গৃহঋণ বা মর্টগেজের সুদের হার প্রায় ৬ শতাংশের কাছাকাছি পৌঁছে যাওয়ায় বাড়ি কেনার চাহিদায় নতুন করে চাপ সৃষ্টি হচ্ছে। এছাড়া বৃহস্পতিবার থেকে পরিবারগুলোকে বাড়তি জ্বালানি বিলের মুখোমুখি হতে হচ্ছে এবং আগামী জানুয়ারি মাসে এই বিল আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফলে বাড়ি কেনার প্রাথমিক জামানত বা ঋণ পরিশোধের জন্য মানুষের হাতে থাকা অর্থ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বছরের শুরুর দিকে পারিবারিক সঞ্চয় এবং সরকারের ঘোষিত গ্রীষ্মকালীন জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত পদক্ষেপ আবাসন বাজারকে কিছুটা স্থিতিশীল রাখতে সাহায্য করেছিল।
আগস্টের মূল্যায়নে ন্যাশনওয়াইড জানায়, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানির দাম ও বাজারে সুদের হার বাড়িয়ে তুলছে, যা আবাসন খাতের সার্বিক কার্যক্রমকে স্থবির করে দিচ্ছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, বাড়ির দামের তুলনায় মানুষের উপার্জন দ্রুত বাড়ার কারণে বাড়ি কেনার সক্ষমতা বাড়ছিল, কিন্তু মর্টগেজের চড়া সুদের হার সেই অগ্রগতির একটি বড় অংশ নষ্ট করে দিয়েছে।
ন্যাশনওয়াইডের প্রধান অর্থনীতিবিদ রবার্ট গার্ডনার বলেন, ‘আবাসন খাতের এই স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ানো নির্ভর করবে জ্বালানি সংকট প্রশমিত হওয়া এবং বাজারে আস্থা ফিরে আসার ওপর, বিশেষ করে যদি সংঘাত শুরুর আগের অবস্থায় সুদের হার ফিরে যায়।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.