আপনি পড়ছেন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার জেরে পদত্যাগের ব্যাপক গুঞ্জনের মধ্যেই তিনি এই বৈঠকে অংশ নেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে গিয়ে তিনি মাত্র পাঁচ মিনিটের মতো অবস্থান করেন এবং আলোচনা শেষে সরাসরি সংসদ ভবন ত্যাগ করেন।

স্পিকারের সঙ্গে এমপি মিষ্টির বৈঠক: পদত্যাগ নিয়ে অস্পষ্টতা
ফেরদৌসী আহমেদ মিষ্টি

স্পিকারের কার্যালয় থেকে বের হওয়ার পর সংসদ ভবনের টানেলে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না—এমন প্রশ্নের স্পষ্ট জবাব এড়িয়ে তিনি জানান, স্পিকার তাকে ডেকেছিলেন বলেই তিনি দেখা করতে এসেছেন। পুরো ঘটনার তদন্ত দাবি করে নিজের রাজনৈতিক অবস্থানের বিষয়ে তিনি বলেন, দল যে সিদ্ধান্ত নেবে, তা-ই হবে। এ বিষয়ে স্পিকারের কার্যালয় থেকেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

দলীয় ও সংসদীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার প্রক্রিয়া হিসেবেই তিনি স্পিকারের সঙ্গে দেখা করতে যান। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের স্পষ্ট নির্দেশনা দেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দলীয়ভাবে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও তাকে জানিয়ে দেওয়া হয়। তবে স্পিকার আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আগে দলীয় অবস্থান সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে চাইছেন বলে জানা গেছে।

মিরপুরের ওই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দখল ও ভাঙচুরের ঘটনায় সরকারের পক্ষ থেকেও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত চলছে এবং কোনো প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলেও তাকে ছাড় দেওয়া হবে না। তদন্তে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ ব্যক্তিদের জড়িত থাকার তথ্য পাওয়ায় বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.