বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহে ফের কাটছাঁট
- Details
- by ২৪ ডেস্ক
জ্বালানি সংকট ও কারিগরি ত্রুটির কারণে ভারতের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে সরবরাহ এক-তৃতীয়াংশে নামিয়ে এনেছে আদানি পাওয়ার। কেন্দ্রটির ৮০০ মেগাওয়াট সক্ষমতার প্রথম ইউনিটটি ট্রিপ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা মেরামত করে উৎপাদনে ফেরাতে অন্তত চার দিন সময় লাগবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, কয়লার সংকটের কারণে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন কমে আসছিল। এর মধ্যে ইউনিট-১ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ আরও কমে গেছে। ইউনিটটি চালু করতে চার দিন পর্যন্ত সময় লাগবে বলে আদানি কর্তৃপক্ষ বিপিডিবিকে অবহিত করেছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিবি) ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের হিসাব অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর দুপুর থেকে সরবরাহ কমে ৫০০ থেকে ৬০০ মেগাওয়াটের মধ্যে নেমে আসে। ১ অক্টোবর সকালে কেন্দ্রটি থেকে বাংলাদেশে সরবরাহ ছিল ৫০৪ মেগাওয়াট। অথচ ২৬ ও ২৭ সেপ্টেম্বর পিক আওয়ারে কেন্দ্রটি থেকে ১ হাজার ৩০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসছিল, যা ২৯ সেপ্টেম্বর নেমে দাঁড়ায় ৮৩৪ দশমিক ১৪ মেগাওয়াটে।
ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট, যেখানে ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট রয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। কয়লার সংকট ছাড়াও রেলপথে পরিবহন সমস্যা এবং লোডিং বিধিনিষেধের কারণে অফ-পিক আওয়ারে কেন্দ্রটির উৎপাদন ব্যাহত হওয়ার কথা আগেই জানিয়েছিল আদানি।
আদানির সরবরাহ হ্রাস এবং দেশের অভ্যন্তরীণ কয়েকটি গ্যাস ও কয়লাভিত্তিক কেন্দ্রের উৎপাদন কমে যাওয়ার ফলে জাতীয় গ্রিডে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাবে ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই দিনই দেশে লোডশেডিংয়ের পরিমাণ ২ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.