হাইকমিশনারের তৎপরতা: ভারতবিরোধী বিক্ষোভে সরকারকে ১৫ দিনের সময়সীমা
- Details
- by ২৪ ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ঘন ঘন বিভিন্ন মন্ত্রী ও সচিবদের সঙ্গে বৈঠকের প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। বৃহস্পতিবারের এই কর্মসূচি থেকে হাইকমিশনারকে তলব করে সতর্ক করাসহ বিভিন্ন দাবিতে সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি।

এদিন দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সংগঠনের নেতাকর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন এবং ফটকের সামনে ঘেরাও কর্মসূচি পালন করেন। পরে তারা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে একটি লিখিত দাবিনামা জমা দেন। প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে একজন প্রশাসনিক কর্মকর্তা দাবিনামাটি গ্রহণ করেন।
দাবিনামায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে তার কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করার দাবি জানানো হয়। এছাড়া ভারতের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকের তালিকা প্রকাশ ও বাতিলের দাবি করা হয়। একই সঙ্গে গঙ্গা ও তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন চুক্তি বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী নবায়নের আহ্বান জানানো হয়।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, ‘কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী একজন কূটনীতিকের কাজ কূটনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ থাকা এবং আয়োজক দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। কিন্তু ভারতের হাইকমিশনার সেই ভূমিকার বাইরে গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি কার্যালয়ে প্রবেশ করছেন, যা একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য অবমাননাকর।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। প্রয়োজনে দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এটি একটি স্বাধীন রাষ্ট্র, ভারতের কোনো রাজ্য নয়।’
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মীর শওকত আমীন, মহাসচিব মাওলানা আবদুল করিম, প্যান ইসলামী মুভমেন্টের চেয়ারম্যান মোস্তফা জামাল ভূঁইয়া এবং আগ্রাসন ও দুর্নীতি প্রতিরোধ ফ্রন্টের আহ্বায়ক মাঈন উদ্দীনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.